শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শেখ জামালকে রুখে দিয়ে বাংলাদেশ পুলিশ ড্র করলো

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হয়েছিল বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ পুলিশ ও শেখ জামাল ধানমন্ডির মধ্যে। খেলার শুরু থেকে আক্রমণে আধিপত্য দেখায় শেখ জামাল ধানম-ি ক্লাব। কিন্তু জিততে দেয়নি বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ ও শেখ জামালের ম্যাচে তেমন দর্শক ছিল না। কোন দর্শক যদি থাকতেন তাহলে দর্শকরা একটি জমজমাট ম্যাচে উপভোগ করতে পারতেন।

রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে শেখ জামাল ড্র হয়। ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল ২-২। পুলিশের আখমেদভ, ফ্রেডরিক পোদা ও জুয়েল এবং জামালের পা ওমর জোবে, ওতাবেক ও সলোমন কিং কানফর্ম একটি করে গোল করেন। তিন তিনবার এগিয়ে যাওয়ার পরও বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ নিয়ে টানা ৪ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের।

এবারের ফেডারেশন কাপেও এই দুই দল একই গ্রুপে ছিল। মজার ব্যাপার হচ্ছেÑ গ্রুপপর্বের সেই ম্যাচটিও ড্র হয়েছিল ২-২ গোলে। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ ধরে জয়হীন আছে সার্ভিসেস সংস্থা পুলিশ। আর জামাল এ নিয়ে টানা তিন ম্যাচে ড্র করল।

ঠিক শেখ জামাল ১০ মিনিটে গোল করে লিড নেয়। সতীর্থ সোলায়মান সিল্লার থ্রো পাসে বল নিয়ে পুলিশের বক্সে ঢুকে পড়েন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর জোবে। তাকে বাধা দিতে সামনে এগিয়ে এসেছিলেন পুলিশ গোলরক্ষক মোহাম্মদ নেহাল। কিন্তু কাজ হয়নি। তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন জোবে (১-০)। লীগে এটা তার ১১ নম্বর গোল যা সবারচেয়ে বেশি।
৩৩ মিনিটে বিশ্বমানের এক গোলে দারুণভাবে সমতায় ফেরে পুলিশ। জামালের বক্সের প্রায় ৪০ গজ দূর থেকে দূরপাল্লার উড়ন্ত শট নেন পুলিশের কিরগিজ মিডফিল্ডার আখমেদভ। সেটি সরাসরি ঢুকে পড়ে জামালের জালে। কিছুই করতে পারেননি জামাল গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া (১-১)।

৪০তম মিনিটে আতাবেক ভালিদজানোভের গোলে ফের এগিয়ে যায় শেখ জামাল। এবারও তাদেরকে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি পুলিশ। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে ফ্রেদেরিক পুদার গোলে সমতায় ফেরে তারা।
৪৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সলোমন কিং কানফর্ম। কিন্তু মানিকের শিষ্যদের দুর্ভাগ্য, ২০ মিনিট পরেই বাংলাদেশ পুলিশকে সমতায় ফেরান মোহাম্মদ জুয়েল।

শেখ জামালকে বলতে গেলে ফেবারিট বলা যায় কিন্তু শেষমেষ রুখে দিল বাংলাদেশ পুলিশ।
এই ম্যাচে ড্র করে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল তিনবারের চ্যাম্পিয়ন এবং ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত জামাল। পক্ষান্তরে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আগের মতোই আট নম্বরে আছে পুলিশ (এই পরিসংখ্যান একইদিনে অনুষ্ঠিত ব্রাদার্স-মুক্তিযোদ্ধা ম্যাচের আগ পর্যন্ত)। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে বাংলাদেশ পুলিশ।

আজকে খেলা (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) ম্যাচ রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী বিকেল ৪টা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার টি স্পোর্টস চ্যানেলে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com