শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শুরুতেই ইংলিশ শিবিরে ইমরান তাহিরের আঘাত

স্পোর্টস ডেস্ক::

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরুতেই দুটি চমক। প্রথম চমক দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস- খেলার শুরুতেই বল হাতে তুলে দিলেন লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে। স্পিনার দিয়ে বোলিং আক্রমণ শুরু করতে অনেক দেশকে দেখা গেলেও দক্ষিণ আফ্রিকা তা খুব একটা করে না। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্যই যেন চমকটা জমিয়ে রেখেছিলেন ফাফ। তার সেই চমক দারুণভাবেই কাজে লাগলো।

বল হাতে নিয়ে চমক দিলেন ইমরান তাহির। দ্বিতীয় বলেই তুলে নিলেন উইকেট। স্পিনে দিশেহারা হয়ে দলীয় এক রানেরই উইকেট হারালো ইংল্যান্ড। ইংলিশ ব্যাটিংয়ের বড় ভরসা জনি বেয়ারেস্টোকে গোল্ডেক ডাক ধরিয়ে দিয়ে সাজঘরে পাঠিয়েছেন তাহির। প্রথম বলে জো রুট একটি রান নিয়ে প্রান্ত বদল করেন। দ্বিতীয় বলটি খুব একটা যে কঠিন ছিলো তা হয়। অফ স্ট্যাম্পের ওপর পরে বাক নিয়ে বের হয়ে যাচ্ছিল। কিন্তু বেয়ারেস্টো ডিফেন্স করতে গিয়ে বলের লাইনে পৌছেতে পারলেন না। ব্যাটের কোনা ছুয়ে উইকেট রক্ষকের গ্লাভসে জমলো বল। ফলে এবারের বিশ্বকাপের প্রথম উইকেট শিকারি হিসেবে নিজের নাম লেখালেন ৪০ বছর বয়সী ইমরান তাহির।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংলিশরা ১০ ওভার শেষে ১ উইকেটে ৬০ রান তুলেছে। ব্যাট করছেন জেসন রয়(২৮) ও জো রুট(৩১)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com