শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ ২৪ ডটকম : বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় সিনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। ৩৬টি ইভেন্টে ৪৫০ পুরুষ ও নারীদের অংশগ্রহণে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় সিনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা।
তিনদিনব্যাপী মিটে দেশের ৬৪ জেলা, ৮টি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসি এবং এ্যাফিলিয়েটেড সামরিক ও বেসামরিক সংস্থার এ্যাথলেটরা অংশ নেবেন। প্রথমদিনই পুরুষ ও নারী বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হবে। শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। ইলেট্রনিক্স স্কোরবোর্ড অচল থাকায় এবারও হ্যান্ডটাইমিংয়েই দৌড়াবেন এ্যাথলেটরা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৃতীয় তলায় অনুষ্ঠিত বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। এদিকে প্রিমিয়ার ফুটবল লীগ চলায় কিছুটা হলেও মিটে বিঘœ ঘটবে বলে মনে করেন তিনি। মন্টুর কথায় ‘প্রত্যেকদিন হাইজাম্পের ফোম এবং লোহার সিঁড়ি আমাদের সরিয়ে ফেলতে হবে। এছাড়া বিভিন্ন অস্থায়ী স্থাপনাও সরাতে হবে ফুটবলের কারণে। যদিও একমাস আগেই আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ বিষয়ে চিঠি দিয়েছিলাম।’
প্রত্যেকটি ইভেন্টে সোনাজয়ী তিন হাজার, রুপা জয়ী দু’হাজার এবং ব্রোঞ্জজয়ীদের এক হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হবে। নতুন রেকর্ডগড়া এ্যাথলেটরা পাবেন পাঁচ হাজার টাকা করে। একই মাঠে ফুটবল থাকায় হ্যামার থ্রো ইভেন্টের খেলা এই তিনদিন সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। প্রতিযোগিতায় অংশ নেয়া এ্যাথলেট ও কর্মকর্তাদের ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আনতে হবে।
১৭ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৪ টায় প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যরিষ্টার শেখ ফজলে নূর তাপস।