শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক::

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।

ক্রিকেটে আবির্ভাবের পর থেকে কোনো ত্রিদেশীয় সিরিজ কিংবা টুর্নামেন্টের শিরোপা জয়ের খরা ছিলো বাংলাদেশের। ওয়ানডে ও টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ বা কোনো টুর্নামেন্টে অনেকবার ফাইনালে উঠেও শিরোপা বঞ্চিত হয়েছিলো টাইগাররা। কয়েক ম্যাচে তো জয়ের কাছে গিয়েও পরাজয় স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছিলো। অবশেষে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে বাংলাদেশ। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত ধরে এই শিরোপা জয় পায় টাইগাররা।

এখন বাকি শুধু টি-টোয়েন্টির। আজ সেই শিরোপা বঞ্চিত থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। বাংলাদেশের থেকে এই ফরমেটে শক্তিশালী দল আফগানিস্তানকে হারাতে পারলে সংক্ষিপ্তকরণ ক্রিকেটেও শিরোপা চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

এই শিরোপা জয়ের যথেষ্ট সুযোগ রয়েছে সাকিবদের সামনে। কারণ প্রথম দুই ম্যাচে জয় পেয়ে আত্নবিশ্বাস তুঙ্গে ছিলো আফগানদের। কিন্তু চট্টগ্রামের সাগরিকায় পরের দুই ম্যাচে হেরে ছন্দ পতনে আছেন তারা। এছাড়া অধিনায়ক রশিদ খানও আছেন হ্যামিস্ট্রং চোটে। এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। যদিও খেলতে নামতে পারেন তিনি। তবে পুরোপুরি সুস্থ মাঠে নামতে পারবেন না। তাই এই সুযোগটা কাজে লাগাতে পারে বাংলাদেশ। এছাড়া চট্টগ্রামের মতো আত্নবিশ্বাস ও শতভাগ দিয়ে খেলতে নামলে শিরোপা জয় সম্ভব টাইগারদের জন্য।

ফাইনালে শিরোপা নির্ধারনী এই ম্যাচে বাংলাদেশ দল হয়তো আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে। অথবা একাদশে একটি পরিবর্তনও আনতে পারেন সাকিব আল হাসান। অভিষেক হওয়া আমিনুল ইসলাম আলো ছড়িয়ে সেই ম্যাচে হাতে ব্যথা পাওয়ায় শেষ ম্যাচ খেলতে পারেননি। তার পরিবর্তে মাঠে নামানো হয়েছিলো সাব্বির রহমানকে। কিন্তু তিনি ব্যর্থ ছিলেন এই ম্যাচে। তাই তার পরিবর্তে হয়তো তাইজুল ইসলামকে মাঠে নামাতে পারে টিম ম্যানেজম্যান্ট।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান/তাইজুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com