বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

লালমনিরহাট বিএনপি’র প্রচার সম্পাদক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকীকে (৪৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিএনপি নেতা এবিএম ফারুক সিদ্দিকী বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষক। তিনি জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, গত বছর বিজয় দিবসের র‌্যালীতে আওয়ামীলীগ বিএনপি’র দু’গ্রুপের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনায় লালমনিরহাট সদর থানায় দায়ের করা মামলার আসামী এবিএম ফারুক সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। পলাতক থাকলেও বৃহস্পতিবার দুপুরে বড়বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com