মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে মাদক মামলায় মো. রাসেল মিয়া (১৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
রোববার (২৫ মার্চ) বিকেলে লালমনিরহাট জজ আদালতের দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত রাসেল মিয়া জেলার আদিতমারী উপজেলার বড় কনলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার মো. নুর হকের ছেলে।
আদালতের রায়ে প্রকাশ, ২০১৮ সালের আদিতমারী থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। স্বাক্ষী ও দীর্ঘ শুনানি শেষে রাসেল মিয়া দোষী সাম্ভস্ত হলে লালমনিরহাট জজ আদালতের দায়রা জজ মো. মিজানুর রহমান তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
আদালতের সরকারী কৌশলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।