শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

রাতে নাজমুল হাসানের অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক::

গুরুতর অসুস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের আজ বুধবার রাতে অস্ত্রোপচার হবে লন্ডনের একটি হাসপাতালে। প্রোস্টেটের সমস্যা চরম আকার ধারণ করায় তাঁর অস্ত্রোপচার করাতে হচ্ছে। বাংলাদেশ সময় রাতে এই অস্ত্রোপচার করানো হবে।

এমন তথ্য নিশ্চিত করেছেন বিসিবিরি পরচিালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গত ২১ জুন ইংল্যান্ডের উদ্দেশ্েয দেশ ছাড়েন নাজমুল হাসান। তবে করোনার প্রাদুর্ভাবে সেখানে গিয়ে শুরুতেই চিকিৎসা নিতে পারেননি। ৪ জুলাই ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে চিকিৎসা নেওয়া শুরু করেন বিসিবি বস। আজ তাঁর অস্ত্রোপচার করানো হবে।

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে বিসিবি সভাপতি দেশের ক্রিকেটার, সাধারণ মানুষ এবং ক্রিকেটের বাইরের অ্যাথলেটদের পাশে ছিলেন। গণমাধ্যমেও তাঁর কম-বেশি উপস্থিতি ছিল। শেষবার ক্রিকেট নিয়ে কথা বলেছেন জাতীয় ক্রীড়া পরিষদে। সেদিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে দেশের ২৩টি ফেডারেশনের অসহায় ক্রীড়াবিদদের জন্য ৫০ লাখ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন নাজমুল হাসান।

জানা যায়, প্রোস্টেটের সমস্যা বাড়তে থাকায় দেশে তিনবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিসিবি বসকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com