শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : সোমবার ৭ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলা শুরু হয়েছিল বিকেল ৪টায় রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে সহজ জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি দারুণ আক্রমনের মধ্যে দিয়ে নিজেদের বোঝাপড়ায় ৩৩ মিনিটে এগিয়ে যায়। মাঠের থেকে আলা নাসেরের লং বল ধরে ডি-বক্সে রেমি হেড পাস বাড়ান ভাসিয়েভের উদ্দেশে। নিচু শটে জাল খুঁজে নেন তাজিকিস্তানের এই ফরোয়ার্ড।
এর আগের ৫ ম্যাচের মাতোই নিজেদের ছায়া হয়ে থাকল ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জের বিপক্ষেও গড়তে পারল না তেমন কোনো প্রতিরোধ। প্রিমিয়ার লিগে প্রথম জয়ের অপেক্ষা আরও বাড়ল তাদের। রহমতগঞ্জ রবিবার ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারালো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
প্রথময়ার্ধে দিলশদ ভাসিয়েভ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস রেমি।
দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে মাহমুদুল হাসান কিরণের কর্নারে কোত দি ভোয়ার ফরোয়ার্ড রেমি হেডে ব্যবধান দ্বিগুণ করেন। বাকিটা সময় ব্যবধান ধরে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আগের ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ড্র করে আসা রহমতগঞ্জ।
সাত ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ৮। ছয় ম্যাচে পঞ্চম হারের কষ্টের স্বাদ পাওয়া ব্রাদার্স ১ পয়েন্ট নিয়ে থাকল অবনমন অঞ্চলেই।
বিরতির পর ৪৮ মিনিটে দলটির জয় নিশ্চিত করা গোল করেন আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিস রেমি। এই জয়ে সাত ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ৮। আর ছয় ম্যাচে পাঁচ হারের স্বাদ পাওয়া ব্রাদার্সের ঝুলিতে জমা আছে মাত্র ১ পয়েন্ট। অর্থাৎ গোপীবাগের দলটি এখনও কোনো ম্যাচে জয় পায়নি।