শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

রহমতগঞ্জের জয়ের স্বাদ প্রথম আর পুলিশের পরপর দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার, -কণ্ঠ ২৪ ডটকম : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ৩১ জানুয়ারি রবিবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও উত্তর বারিধারা মধ্যে খেলা শুরু হয়। রবিবার উত্তর বারিধারাকে ৩-১ গোলে হারায় রহমতগঞ্জ। উত্তর বারিধারাকে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

উত্তর বারিধারার চার ম্যাচের এটি তৃতীয় হার। চলতি এই আসরে ড্র দিয়ে শুরুর পরের তিন ম্যাচে হেরেছিল তারা। এর এর আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-৩ ড্র করে। ৩৮ মিনিটে ডি-বক্সে বাইরে থেকে দারুণ শটে গোল করে উত্তর বারিধারাকে এগিয়ে দেন সুজন বিশ্বাস।

এক গোল হজমের পর ঘুরে দাঁড়িয়ে তিনটি দিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। দুটি সুযোগ নষ্টের পর প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে রহমতগঞ্জ। ক্রিস রেমির শট এক ডিফেন্ডারের গায়ে লাগার পর গোলমুখ থেকে টোকায় জাল খুঁজে নেন দিলশদ ভাসিয়েভ। সেখান থেকে আলতো টোকায় গোল করেন দিলশদ ভাসিয়েভ। বিরতির পর শুরুতেই ক্রিস রেমির গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ।

দ্বিতীয়ার্ধের শুরুতে রেমির গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৫৭ মিনিটে দিলশদের পাসে এনমুল ইসলাম গোল করে রহমতগঞ্জের জয় নিশ্চিত করেন। চার ম্যাচে এটি উত্তর বারিধারার টানা তৃতীয় হার।

একই স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে নবাগত বাংলাদেশ পুলিশ এফসি। পুলিশের হয়ে জোড়া গোল করেন বিদেশী বালো। অপর গোলটি করেন টোরে। ব্রাদার্সের হয়ে একটিগোল করেন সিও।

শুরুতে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরেছিল ব্রাদার্স ইউনিয়ন, কিন্তু পরে আর ছন্দ ধরে রাখতে পারেনি। তাদেরকে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবার ৩-১ গোলে জিতেছে পুলিশ এফসি। টানা দুই হারের পর উত্তর বারিধারার বিপক্ষে জিতেছিল তারা।

একাদশ মিনিটে এগিয়ে যায় পুলিশ এফসি। এমএস বাবলুর আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে টোকায় অনায়াসে জাল খুঁজে নেন বাল্লো ফামুসা। ২৩ মিনিটে হেডে ব্রাদার্সকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড সিও জুনাপিও।

প্রথমার্ধের যোগ করা সময়ে মুরোলিমজন আখমেদভের কর্নারে গোলমুখে অরক্ষিত ল্যান্সিং তোরে প্লেসিং শটে পুলিশ এফসিকে ফের এগিয়ে নেন। ৭১ মিনিটে কোত দি ভোয়ার ফরোয়ার্ড ফামুসার গোলে ম্যাচে চালকের আসনে বসে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com