শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

রবিবার ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা লড়াই

মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : কার ভাগ্যে উঠবে এই কাপ সাইফ স্পোর্টিং ক্লাব না বসুন্ধরা কিংস। রোমাঞ্চকর ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে অস্কার ব্রুজোনের দল বসুন্ধারা কিংস। দেশের ফুটবলে কর্পোরেট ডার্বি এই প্রথম, শনিবার সংবাদ সম্মেলনে গরহাজির সাইফের কোচ অধিনায়ক।

লড়বে সাইফ স্পোটিং ক্লাবের বিপক্ষে রবিবার ১০ জানুয়ারি বিকেল ৪টায়।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত ২২ ডিসেম্বর থেকে ফুটবল খেলা শুরু হয়েছে ১৩টি ফুটবল দলের অংশগ্রহনে ‘ওয়ালটন ফেডারেশন কাপ।

এ উপলক্ষে ৯ জানুয়ারি শনিবার সাড়ে ১২টায় বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে প্রি-ফাইনাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মুর্শেদী-এমপি, বাফুফে সদস্য জনাব জাকির হোসেন চৌধুরী, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন এর এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, প্রিমিয়ার ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব শামসুদ্দিন চৌধুরী, সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ এর সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান ও টিম ম্যানেজার ওবায়েদুর রহমান এবং বসুন্ধরা কিংসের টিম ম্যানেজার জনাব এস এম ওয়াসিমুজ্জামান, প্রধান প্রশিক্ষক Mr. Oscar Willian Bryuon Barreras ও অধিনায়ক তপু বর্মণ।

এবারের আসরে কিংস-সাইফ উভয় দলই ফাইনালের আগ পর্যন্ত অপরাজিত আছে। গোলে এগিয়ে সাইফ (১৫টি, কিংস ৯টি)। তবে কম গোল খাওয়াতে এগিয়ে কিংস (১টি, সাইফ ৩টি)। দুই দলের মূল শক্তি হচ্ছে বিদেশী ফুটবলারে। কিংসে আছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন রিয়েস, আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দা সিলভা এবং ইরানি ডিফেন্ডার খালেদ শাফেই। আর সাইফে আছেন তিন নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি, ডিফেন্ডার ইমানুয়েল, ফরোয়ার্ড কেনেথ ইকেচুকউ এবং উজবেক মিডফিল্ডার সিরোজউদ্দিন রাখমাতুলায়েভ। জাতীয় দলে খেলেন কিংসের ৬ ও সাইফের ৫ ফুটবলার।

এই আসরে বি-গ্রুপের চ্যাম্পিয়ন সাইফ হারায় বারিধারাকে ৩-০, ব্রাদার্সকে ৬-১, আরামবাগকে ১-০ গোলে; কোয়ার্টারে টাইব্রেকারে ৭-৬ (২-২) গোলে মোহামেডানকে এবং সেমিতে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে। পক্ষান্তরে সি-গ্রুপের চ্যাম্পিয়ন কিংস হারায় রহমতগঞ্জকে ৩-০, চট্টগ্রাম আবাহনীকে ১-০; কোয়ার্টারে শেখ জামালকে ২-০ এবং সেমিতে ঢাকা আবাহনীকে ৩-১ গোলে।

আজকের ফাইনালে গোল করা নিয়ে ব্যক্তিগত লড়াই হবে সাইফের কেনেথ এবং কিংসের বেসেরার মধ্যেও। কেননা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে আছেন তারা। কেনেথ করেছেন ৫ গোল, আর বেসেরার গোল ৪টি।

তবে কিংস একটা জায়গায় একটু পিছিয়ে। তাদের সবগুলো গোলই এসেছে বিদেশীদের মাধ্যম। এক্ষেত্রে সাইফের মোট গোলের প্রায় অর্ধেকেই (৭টি) করেছেন দেশীরা (ইয়াসিন, আরিফুর, ফাহিম, মারাজ হোসেন এবং সাজ্জাদ)। তারুণ্যনির্ভর সাইফের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিংসের তিন ফরোয়ার্ডকে সামলানো।

দু’দলের লড়াইটা এএফসি কাপের টিকেটেরও। প্রতি মৌসুমে এএফসি কাপে বাংলাদেশ থেকে দুটি ক্লাব খেলার সুযোগ পায়। করোনার কারণে গত মৌসুম পরিত্যক্ত হওয়ায় ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হিসেবে কিংস সরাসরি এএফসি কাপের টিকেট কাটে। দ্বিতীয় দল হিসেবে নাম লেখায় ঢাকা আবাহনী। পরবর্তী এএফসি কাপে বাংলাদেশ থেকে কোন দুটি দল খেলবে তা নির্ধারণ হবে আজ। আজকের ফাইনালে কিংস কিংবা সাইফের মধ্যে বিজয়ী দলই খেলবে এএফসি কাপের প্লে-অফে। জাতীয় দলটি নির্ধারিত হবে প্রিমিয়ার লীগে। সেখানে যে দল শিরোপা জিতবে তারা সরাসরি এএফসি কাপের মূলপর্বে খেলবে।

শক্তির বিচারে কিংস এগিয়ে থাকলেও কোচিংয়ে এগিয়ে সাইফের কোচ পল। ব্রুজোনের হাত ধরে কিংস ঘরোয়া প্রতিযোগিতার সব ট্রফিই (৩টি) জিতেছে। আর সাইফকে প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন পল পুট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com