শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
বংলাদেশ প্রিমিয়ার লীগে স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকের সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর মধ্যে আক্রমনের লড়াই মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের মধ্যে ফুটবল খেলা শুরু হয়। মোহামেডান ও আবাহনী সমানতালে খেলতে থাকে। এর মধ্যে যেন একদিকে উড়ছিল আবাহনী লিমিটেড। তিন জয়ের শক্তি নিয়ে খেলতে নামা আবাহনীকে রুখে দিয়েছে শন লেনের দল। কিন্তু মর্যাদার লড়াইয়ে ঠিকই জ্বলে উঠল তারা। বংলাদেশ প্রিমিয়ার লীগে স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকের সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর মধ্যে আক্রমনের লড়াই।
প্রিমিয়ার লীগ ম্যাচের ৩৩ মিনিটে আবারও গোল করে এগিয়ে যায় আকাশী-নীল শিবির।
চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে লিমিটেডকে দারুণভাবে রুখে দিয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র। আবাহনীর ২ গোলদাতা ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহো। মোহামেডানের সুলেমানে দিয়াবাত জোড়া গোল করেন। মোহামেডান ও আবাহনী দুটি ফুটবল ক্লাব এবং পরস্পরের প্রবল প্রতিপক্ষ।
২৩ মিনিটে জুয়েল রানার ক্রস প্রথম দফায় হাত ফসকে বেরিয়ে যাওয়ার পর গোললাইনের একটু উপর থেকে দ্বিতীয় প্রচেষ্টায় মুঠোয় নেন মোহামেডান গোলরক্ষক আহসান হাবিব বিপু। ২৮ মিনিটে হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিক ফেরান আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেল।
ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলের স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দু’দল। নাইজিরিয়ান মিডফিল্ডার আবিওলা নুরাতের ডান পায়ের বাঁকানো শটটি জালে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আবাহনীর গোলরক্ষক সোহেল। ৬৫ মিনিটে আবারও সমতায় ফেরে সাদা-কালো শিবির। ৬৬ মিনিটে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে মোহামেডান। সোহাগের গড়ানো কর্নারে নুরাতের ব্যাকহিল ডিফেন্ডারের গায়ে লেগে ফেরার পর বল সামান্য তুলে দেন উরু নাগাতা। ওটাতেই দিয়াবাতের ব্যাক ভলি চোখের পলকে গোলে যায়। শেখ মুহুর্তে মোহামেডান প্রচ- চাপ সৃষ্টি করে খেলেও দুর্ভাগ্যজনকভাবে আর কোন গোল পায়নি।
আবাহনীর বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে ডান পায়ের ব্যাকভলি শটে চমৎকারভাবে গোল করেন দিয়াবাতে ২-২।
মোহামেডান স্পোটিং ক্লাব দ্বিতীয়ার্ধে চেপে ধরেন আবাহনী লিমিটেডকে। দলটির সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় ৫১ মিনিটে। ডি-বক্সে একটু উপর থেকে দিয়াবাতের জোরালো শট শহীদুল ফেরানোর পর নাইজেরিয়ান ফরোয়ার্ড নুরাতের ফিরতি শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়।
এই প্রিমিয়ার লিগে এই প্রথম পয়েন্ট ভাগাভাগি করল আবাহনী লিমিটেড। চলতি প্রিমিয়ার লিগে এটি দ্বিতীয় ড্র মোহামেডান স্পোর্টিং ক্লাবের । আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে লিগ শুরুর পরের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরেছিল তারা। নিজেদের তৃতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ড্র করে লেনের দল।
১৭ সাল ও ১৮ সালের চ্যাম্পিয়ন আবাহনী ৫ মিনিটে এগিয়ে যেতে পারত। সতীর্থের ক্রসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলহো ভালো অবস্থানে থেকেও মাথা লাগাতে পারেননি মাথা একটু ছোঁয়াতে পারলেই গোল হয়ে যেত এবং এগিয়ে যেত। সবচেয়ে বেশি ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে পেশাদার লীগের তিনবারের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
চতুর্দশ মিনিটে আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইঘানির ফ্রি কিকে কেরভেন্স ফিলস বেলফোর্ট হেড পাস বাড়ানোর পর হেডেই গোল হয়ে যায় ফিলহো। এগিয়ে যায় আবাহনী লিমিটেড।
গ্যালারিতে প্রায় কয়েক হাজার দর্শক খুব আনন্দের সঙ্গে খেলাটি উপভোগ করেন। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকের সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান-আবাহনীর লড়াই
আবাহনীর গোল হওয়ার ৩ মিনিট পরই পাল্টা জবাব দিয়ে সমতায় ফেরে মোহামেডান স্পোটিং ক্লাব। জাফর ইকবালের ক্রস এক ডিফেন্ডারের ফেরানোর পর পেয়ে যান আবিওলা নুরাত।
আর বাকি সময়ের মধ্যে দুপক্ষই কোনো জয়সূচক গোলের দেখা মেলেনি।
বাংলাদেশ প্রিমিয়ার লীগে চার ম্যাচে আবাহনীর লিমিটেডের পয়েন্ট ১০ ও মোহামেডানের স্পোটিং ক্লাবের পয়েন্ট ৫।