শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। বাসায় মাদক রাখার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, অবৈধ ও অনুমোদনহীন মাদক রাখার দায়ে তাকে আটক করা হয়েছে। মাদকসহ অন্যান্য বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার বিকালে রাজধানীর মতিঝিলের আরামবাগ ক্রীড়াসংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় পুলিশ। অভিযানে চারটি ক্লাব থেকেই জুয়া ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়। তারপরই লোকমান হোসেন ভূঁইয়ার তেজগাঁওয়ের বাসায় অভিযান চালায় র্যাব।