শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

মোহামেডানকে ২ গোলে হারিয়ে শেখ জামালের সহজ জয়

মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : ৭ মার্চ রবিবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় মুখোমুখি হয় শেখ জামাল ধানম-ি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
খেলার শুরুর ঠিক ২৫ মিনিটের মাথায় সুন্দর একটি পাসে মোহামেডানের জালে জড়ান উজবেকিস্তানের ফরোয়ার্ড ১-০। এই গোলে এগিয়ে থেকে যায় শেখ জামাল। মোহামডোনকে ২ গোলে হারায় শখে জামাল।

শেখ জামাল আবার ৮৩ মিনিটে আরেক গোল মোহামেডানের জালে । এ সময় বাঁপ্রান্ত থেকে ওমর জোবের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন সলোমন কিং ২-০ তে এগিয়ে যায় শেখ জামাল। এরফলে নির্বাচনের পর প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে মোহামেডান।
শেখ জামাল ২ গোলে জিতেছে। ১২ ম্যাচে ৭ জয় আর ৫ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উছেছে লিগের ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা শেখ জামাল ধানমন্ডি। এই জয়ে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ঢাকা আবাহনী লিমিটেড। ১৯ পয়েন্ট নিয়ে আবারও চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে অবনমন হয়েছে মোহামেডানের। আর ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লীগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

গত শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর ক্লাবের নীতিনির্ধারণী পর্যায়ে এসেছে আমূল পরিবর্তন। এখন দেশের কোটি কোটি মোহামেডান ভক্ত-সমর্থকরা প্রত্যাশা করছেন ব্যর্থতার বেড়াজাল ছেড়ে বেরিয়ে আসবে তাদের প্রিয় সাদা-কালো জার্সিধারীরা।
মোহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে আসা। বক্সে একটু ওপর থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড আবিওলা নুরাতের কোনাকুনি শট লাফিয়ে ফিস্ট করে ফেরান গোলরক্ষক সামিউল ইসলাম মাসুম।
মোহামেডান স্পোর্টিং ক্লাব হারলেও ম্যাচে অনেক সুযোগ নষ্ট করেছে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণের দুটি ভালো সুযোগ নষ্ট হয় শেখ জামালের। মোহামেডানের ডিফেন্ডার কামরুর ইসলামের কাছ থেকে বল কেড়ে নিয়ে জাহিদ হোসেনের আড়াআড়ি ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি ওমর জোবে। ৪৭তম মিনিটে ওতাবেকের শট আটকান বিপু।
৫৪ ও ৬৩ মিনিটে ভাল দুটো সুযোগও আসে। কিন্তু মিসের মহড়ার কারণে কাক্সিক্ষত গোল পায়নি ব্রিটিশ কোচ শন লিনের দল। উল্টো ৮৩ মিনিটে জামাল আরেক গোল করলে ম্যাচে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায় মোহামেডানের।

৬৩তম মিনিটে আবারও হতাশ হতে হয় দলটিকে। বাঁ দিক থেকে কামরুলের ক্রস মাসুম ফিস্ট করার পর ছোট ডি’র সামনে পেয়ে যান অনিক হোসেন। কিন্তু ভারসাম্য হারিয়ে বুটের তলা দিয়ে ঠিকঠাক টোকা দিতে পারেননি এই মিডফিল্ডার।
সমান ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে আবাহনী লিমিটেড। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান। শেখ জামাল প্রিমিয়ার লিগ মোহামেডান

অবশ্য নির্বাচন হলেও এখনও নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়নি। দলটির সমর্থকরা আশা করছে নতুন নেতৃত্বের হাত ধরে আবারও জেগে উঠবে দর্শকপুষ্ট মোহামেডান। ক্লাবের পরিচালক পদে নির্বাচন করে যে চারজন হেরেছেন এরমধ্যে তিনজনই মোহামেডানের সাবেক তারকা খেলোয়াড়। পরিচালক পদে ১৬ জনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২০ জন। স্বভাবতই চারজন হেরেছেন। তারা হলেন আব্দুস সালাম মুর্শেদী, কামরুন নাহার ডানা, মোঃ মোস্তাকুর রহমান ও সাজেদ এ এ আদেল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com