শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

মোস্তাফিজের বড়শিতে ১২ কেজির পাঙ্গাশ

নিজস্ব প্রতিবেদক::

ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর অবসর সময় পার করছেন জাতীয় দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজ বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি। এই অবসর সময়ে নিজ বাড়িতে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছেন এই কাটার মাস্টার। তার বড়শিতে ধরা পড়ছে ১২ কেজি ওজনের পাঙ্গাশ। যেটি দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছে ভক্তরা।

গত মঙ্গলবার এমনই এক মাছ শিকারের আসর বসেছিলো সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে। এই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পুকুরে মাছ ধরার আমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন মোস্তাফিজ। দলবল নিয়ে দিব্যি মাছ ধরতে ছিপ ফেললেন। কাটারমাস্টারের হাতে এবার মাছের উইকেট পতন। কুপোকাত ১২ কেজি ওজনের পাঙ্গাশ। একটি দুটি নয়, বেশ কয়েকটি পাঙ্গাশ ছাড়াও ৫ কেজি থেকে ৭-৮ কেজি পর্যন্ত রুই মাছ ধরে দর্শকদের মাতিয়ে দেন তিনি।

মোস্তাফিজের মৎস্য বিলাসের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় চারদিকে। তাকে শুভেচ্ছা জানাতে আসেন তালার ইউএনও ইকবাল হোসেন ও পুলিশের একটি টিমও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com