শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

 মুশফিকুর রহিম  ক্ষমা চেয়েছেন

স্পোর্টস রিপোর্টার::

ম্যাচ চলাকালে সতীর্থের সঙ্গে অশোভন আচরণের জন্য সতীর্থ নাসুম আহমেদ ও ভক্তদের কাছে ক্ষমা চান মুশফিকুর রহিম।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোষ্টের মাধ্যমে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

মুশফিক লিখেছেন, ‘গতকালের ঘটনায় প্রথমত আমি আমার ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা চাইছি। ইতোমধ্যেই আমি আমার সতীর্থ নাসুম আহমেদ এর কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত আমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি সব সময় স্মরণ করি যে আমি একজন মানুষ এবং গতকাল যে আচরণ আমি দেখিয়েছি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি প্রতিজ্ঞা করছি আগামীতে কখনোই মাঠেও মাঠের বাইরে এমন আচরণ করব না।’

ঘটনার সূত্রপাত, সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে। বাঁচা-মরার ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে অসাধারণ ব্যাটিং প্রদর্শনী উপহার দিয়ে আসছিলেন প্রতিপক্ষ ফরচুন বরিশালের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। তার ব্যাটে জয়ের স্বপ্নও বুনছিল তামিম ইকবাল ও তার দল। কিন্তু ১৭তম ওভারে শফিকুর ইসলামের বলে হুট করেই শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দিলেন আফিফ। আর তা লুফে নিতে নিজের জায়গা থেকে দৌঁড়ে এলেন উইকেটরক্ষক মুশি। সতীর্থ নাসুম আহমেদও শর্ট স্কয়ার লেগ থেকে দৌঁড়ে এলেন। মুশফিকের চেয়ে কিছু দূরত্বে থেকে বল গ্রিপ করতে হাতও উঁচিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে মুশি ক্যাচটি তালুবন্দি করেছেন। ভাগ্যিস দুজনের ধাক্বায় বল হাত থেকে পড়ে যায়নি।

সেকারণেই হয়তো ভীষণভাবে মেজাজ হারিয়েছিলেন মুশফিকুর রহিম, যদি ক্যাচ ড্রপ হতো! এক পর্যায় নাসুমকে প্রহার করতেও উদ্যত হন। তার এমন আচরনে চকিতেই অপ্রস্তুত হয়ে মান, সতীর্থ নাসুম আহমেদ। মন খারাপ করে ছলছল চোখে তাকিয়ে থাকেন মুশফিকের দিকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com