শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২টি খেলা বাংলাদেশ জাতীয় দল ও নেপাল জাতীয় ফুটবল দলের মধ্যে বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও নেপাল প্রথম মাচে মুখোমুখি হবে ১৩ নবেম্বর শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিছু কিছু দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশের জাতীয় দল, কারও এখনও করোনায় সমস্যায় পড়তে হয়নি।
রীতি মতো অনুশীলন করেছে ঘরের মাঠে বাংলাদেশ দল। আগেভাবে প্রস্তুতি শুরু করায় কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশের জাতীয় দল বলে মানছেন বালগোপাল মহারজন।
করোনাভাইরাসের থাবায় গত মার্চের পর এই প্রথম মাঠে নামছে দল দুটি।
১২ নবেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় বাফুফে ভবনের তৃতীয় তলায় কনফারেন্স রুমে প্রি ম্যাচ কনফারেন্সে জানালেন নেপাল দলের কোচ বালগোপাল মহারজন, ‘এখানে আসার আগে আমরা দলের অন্যতম কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে রেখে এসেছি। কারণ তারা করোনাভাইরাসে পজিটিভ ছিল। কিছুদিন অনুশীলন করার পর এবং এখানে আসার পর উপলব্ধি করতে পেরেছি ছেলেরা ভাল করতে প্রস্তুত আছে। তাদের সুযোগ আছে। আমার বিশ্বাস তারা নিজেদের প্রমাণ করতে পারবে। আমি মনে করি ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে দলীয় পারফর্মেন্স দিয়ে একটা ভাল ফলাফল করতে পারবে।’
কোন্ দলকে ফেবারিট বলে মনে করছেন এই ম্যাচে ? উত্তরে নেপাল কোচ বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষ বাংলাদেশ ভাল দল। তারা হোম গ্রাউন্ডের সুবিধা পাবে। তবে আমাদের ছেলেরাও ভাল। তারা বিগত কয় বছরে নিজেদের সামর্থের প্রমাণ দিয়েছে। তারা ভাল করতে পারে সেটি তারা করে দেখিয়েছে।’
দেশে ক্যাম্প চলাকালে ৭ খেলোয়াড়কে করোনার কারণে হারিয়েছিল নেপাল। ঢাকায় পা রেখে হারিয়েছে নির্ভরযোগ্য ডিফেন্ডার রনজিৎ ধিমালকে। খেলাও প্রতিপক্ষের মাঠে, প্রতিপক্ষ দর্শকের সমানে। নেপাল কোচের চাওয়া সব বাধা পেরিয়ে সাফল্যের ধারায় থাকার।
“যে পরিস্থিতি তৈরি হয়েছে, কিছুটা সমস্যা হচ্ছে। যাদেরকে করোনার কারণে পাচ্ছি না, তাদের জায়গায় যাদের খেলানো হবে, আমি মনে করি তারাও ভালো খেলোয়াড়। তারাও দলের প্রতি শতভাগ নিবেদিত থাকবে।”
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক Jamie Day বলেন দীর্ঘদিন পরে মাঠে নামার কারণে দলের পারফরমেন্স ও মান বুঝা যাবে। অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন আমরা জয়ের জন্য মাঠে নামবো ও দেশকে ভাল কিছু উপহার দিবো।
১০ মাস পর বাংলাদেশের মাটিতে কোন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’-এর ট্রফি হাতে ছবিতে পোজ দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং কোচ জেমি ডে। ১৭ নবেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচ শেষে ট্রফিটা এভাবেই তুলে ধরতে চান জামাল। প্রীতি ম্যাচ হলেও আসলে এটা যে প্রতিশোধের ম্যাচ সেটা যে মাথায় ঘুরপাক খাচ্ছে, তা পরিষ্কার করেই জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। দুই ম্যাচ জিতেই বিজয় উল্লাসে মেতে ওঠার স্বপ্ন দেখছেন তিনি। ১২ নবেম্বর বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব খেলোয়াড়ই ম্যাচ জিততে চায়। মিডিয়াাও চায়। আমিও এর ব্যতিক্রম নই। আমিও চাই জিততে।
তবে নেপাল কোচ বালগোপাল মহারজন ও অধিনায়ক কিরণ চেমজং আশাবাদী দল নিয়ে। উন্মুখ হয়ে আছেন নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশের বিপক্ষে সাফল্যের ধারা ধরে রাখতে।
বাংলাদেশ দল ॥ গোলরক্ষক : শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো; ডিফেন্ডার : তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত; মিডফিল্ডার : আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, জামাল ভুঁইয়া (অধিনায়ক), মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন; ফরোয়ার্ড : মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, এমএস বাবলু ও সুমন রেজা।
সরাসরি সম্প্রচার বিটিভি, টি-স্পোর্টস চ্যানেল এবং বাংলাদেশ বেতার।