শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

মিরপুরে আজ মুখোমুখি জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার::

নিষেধাজ্ঞা থাকা মাঠে ফেরার লড়াইয়ে মোহাম্মদ সালাউদ্দিনের কাছে গিয়েছিলেন সাকিব আল হাসান। শৈশবের কোচ হাত বাড়িয়ে শিষ্যকে প্রস্তুত করেছেন।

তাদের জমাট জুটির খবর মোটামুটি সবারই জানা। সাকিবের সবচেয়ে আস্থাভাজন কোচ সালাউদ্দিন। আইপিএল চলাকালিন দেশে ফিরে দুইদিন কোচের সঙ্গে কাটিয়ে যান সাকিব। ২০১৯ বিশ্বকাপের আগে সালাউদ্দিনকে ভারতকে নিয়ে তৈরি হন বড় মঞ্চের জন্য। এরকম ছোট-বড় আরো ঘটনা রয়েছে।

সেই গুরুর বিপক্ষেই আজ সাকিবের লড়াই। ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ –এ শনিবার মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। দুপুর দেড়টায় দুই দলের ম্যাচটি শুরু হবে মিরপুর শের-ই-বাংলায়।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরেছেন ২২ গজে। বিকেএসপিতে সাকিবকে তৈরি করেছেন সালাউদ্দিন। সঙ্গে ছিলেন নাজমুল আবেদীন ফাহিমও। শুধু নিষেধাজ্ঞার সময়টাই নয়, টি-টোয়েন্টি কাপ শুরুর আগে দুইদিন আগেও সাকিবকে নিয়ে টানা কাজ করেছেন সালাউদ্দিন। মাঠে ফিরে সাকিব ফিরতে পারেননি স্বরূপে। প্রথম ম্যাচে ১৩ বলে ১৫ রানের পর দ্বিতীয় ম্যাচে করেন ৯ বলে ১২ রান। বল হাতে দুই ম্যাচে শিকার এক উইকেট।

আজ গুরুর দলের বিপক্ষে রানের ফোয়রা ছোটাতে পারেন কি না সেটাই দেখার। টুর্নামেন্টে দুইটি ম্যাচে একটি জিতেছে খুলনা, একটি হেরেছে। গাজী গ্রুপ একটি ম্যাচের একটিই জিতেছে। কাগজে-কলমে টুর্নামেন্টের সেরা দল হলেও মাঠের পারফরম্যান্সে এখনও তার ছাপ ফেলতে পারেননি সাকিব, মাহমুদুল্লাহরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com