শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

মাশরাফির আঘাতে শুরুতেই সাজঘরে মিরাজ

স্পোর্টস ডেস্ক::

নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে দুই দলই। ফলে জয়ের খোঁজে উভয়ই। সেই লক্ষ্যে টস ভাগ্যকে পাশে পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক। ফলে প্রথমে ব্যাট করছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস।

তবে শুরুটা শুভ হয়নি বরেন্দ্রভূমির দলটির। দুই অধিনায়কের লড়াইয়ে হার মেনেছেন মিরাজ। সূচনালগ্নেই মাশরাফি শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। মুমিনুল হক ও সৌম্য সরকার ব্যাট করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com