শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

মানি এক্সচেঞ্জ খোলেন টাকা পাচার করতে হারুন

নিজস্ব প্রতিবেদক : পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হারুন অর রশীদ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হারুনের খোঁজ মিলছে না । এবার তাঁর বিরুদ্ধে বেরিয়ে আসছে দুর্নীতির তথ্য । তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে ।

এদিকে গতকাল হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত । দুদকে আবেদনের প্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন ।

জানা গেছে, বিদেশে অর্থ পাচারের জন্য হারুন গড়ে তোলেন নিজস্ব মানি এক্সচেঞ্জ । পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে এটির অফিস । দুবাইয়ে এটির শাখা আছে । ১৮ আগস্ট দুর্নীতি দমন কমিশন কয়েকজন প্রভাবশালী ব্যক্তির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় । হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) । তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হয়েছিল ২০২৩ সালের জুলাই মাসে । কিছুদিনের মধ্যে তাকে তলব করার কথা রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com