শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
২০১৯ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ভারতে না-ও হতে পারে। এই টি ২০ টুর্নামেন্ট সরিয়ে নেয়া হতে পারে অন্য কোনো দেশে। সেই সম্ভাবনাই প্রবল। আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা মার্চে। সেসময় ভারতে সাধারণ নির্বাচন।
এছাড়া আগামী মে মাসে শুরু হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ারও ব্যাপার রয়েছে। তাই সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য কোনো দেশে এবারের আইপিএল আয়োজনের চিন্তা ভাবনা করছে।
যদি তাই হয়, তাহলে এ নিয়ে তৃতীয়বার ভারতের এই টি ২০ টুর্নামেন্টের আসর বসবে ভিনদেশে। এর আগে দু’বার নিরাপত্তাজনিত কারণে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পুরো টুর্নামেন্ট এবং ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এবারও এই দুই দেশের যে কোনো একটিতে আইপিএলের সম্ভাবনা রয়েছে। তালিকায় যোগ হওয়া নতুন সম্ভাব্য আয়োজক দেশ হচ্ছে ইংল্যান্ড।