শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
জমজমাট লড়াইয়ে শেষ হয়েছে বিপিএলের ঢাকার প্রথম পর্ব। মঙ্গলবার শুরু হয়েছে সিলেট পর্ব। এর প্রথম ম্যাচে টস ভাগ্যকে পাশে পান খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ফলে আগে বোলিং করতে নামে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস।
তবে সূচনাটা শুভ হয়নি খুলনার। শুরুতেই হোঁচট খায় টাইটানসরা। ইসুরু উদানার শিকার হয়ে ফেরেন জহুরুল ইসলাম। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে মিরাজের বলে ক্লিন বোল্ড হয়ে বিদায় নেন জুনায়েদ সিদ্দিকী। খানিক পর রাজশাহী কাপ্তানের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ডেভিড মালান ফিরলে চাপে পড়ে মাহমুদউল্লাহ বাহিনী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেটে ৫৯ রান। চাপ কাটিয়ে উঠতে লড়ছেন মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন।
এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে খুলনা। ভাগ্য পরিবর্তনের আশায় মাঠে নেমেছেন টাইটানসরা। প্রথম জয়ের খোঁজে তারা। অন্যদিকে সমান ম্যাচ খেলে ২ জয় ও ২ পরাজয়ে পঞ্চম স্থানে রাজশাহী। নিজেদের সবশেষ ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়েছেন কিংসরা। জয়ের ধারা বজায় রাখতে চান তারা।
খুলনা টাইটানস একাদশ: জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), ডেভিড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড উইজ, আরিফুল হক, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও জুনায়েদ খান।
রাজশাহী কিংস একাদশ: মুমিনুল হক, মেহেদি হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ক্রিস্টিয়ান জঙ্কার, জাকির হাসান (উইকেটরক্ষক), লরি ইভানস, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা, আরাফাত সানি, কামরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।