শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বৃষ্টির জন্য শেষ দিনের খেলা বন্ধ রয়েছে

স্পোর্টস ডেস্ক::

চতুর্থ দিনে বৃষ্টির বাগড়ায় তিন দফা খেলা বন্ধ হয়েছে। তাই পঞ্চম ও শেষ দিনে তাই আধা ঘন্টা আগে খেলা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু এই দিনও বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টির কারণে আপাদত বন্ধ রয়েছে পঞ্চম ও শেষ দিনের খেলা। যদিও বৃষ্টি হলে আফগানিস্তানের জন্য চিন্তার ভাঁজ হলেও বাংলাদেশের জন্য আশীর্বাদ। কারণ এই বৃষ্টিই পারে বাংলাদেশকে এই ম্যাচ হার থেকে বাঁচাতে।

এমনিতে আফগানিস্তান যখন ৩৭৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিলো তখনই বাংলাদেশের হারের শঙ্কা দেখা দিয়েছিলো। চতুর্থ দিনে ৩৯৭ রানে থামে সফরকারীদের ইনিংস। তখন সেই শঙ্কা আরো বাড়িয়ে যায় বাংলাদেশের জন্য। এই রান জিততে হলে বাংলাদেশের রেকর্ড বইয়ের পাতা পাল্টে দিতে হবে। এই যখন লক্ষ্য তখন ১৩৬ রানেই ৬ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা আরো বাড়িয়ে নিলো সাকিববাহিনীরা।

এখন আফগানদের বিরুদ্ধে শুধু টেস্ট বাঁচানোর লড়াই। ২৬২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। সাকিব ৩৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছেন। আর সঙ্গে থাকা সৌম্য সরকার এখনও রানের খাতা খুলতে পারেননি। স্বীকৃত ব্যাটসম্যান জুটি বলতে এটিই। এরপর রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম আর নাইম হাসান।

এই টেস্ট জিততে হলে তাই অসাধ্য সাধনই করতে হবে। আরেকটি সম্ভাবনা আছে। সেটি হলো বৃষ্টির আশীর্বাদ। আগেই জানা গিয়েছিলো সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস আছে। এই বৃষ্টি পরে বন্ধ হলেও ফের নামতে পারে দুপুরের দিকে।

তাই টেস্ট বাঁচানোর জন্য ভালো ব্যাটিংয়ের সঙ্গে ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। এখন ভাগ্যটা সহায় হলেই হয়!

অন্যদিকে বৃষ্টি বন্ধ না হলে দুর্ভাগ্য কপাল ভাবা হবে আফগানিস্তানকে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে প্রায় নিশ্চিত ম্যাচটি ড্র নিয়ে থাকতে হবে রশিদ খানের দলকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com