শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

স্পোর্টস ডেস্ক::

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ শুক্রবার বিকাল ৩টায় মাঠে নামবে দু’দল। কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ম্যাচটি।

কলম্বোর স্থানীয় আবহাওয়া অফিস বলছে, ২৬ জুলাই বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস থাকলেও মুষলধারে বৃষ্টি হবে, এমনটাই বলেছে তারা।

২৬ জুলাই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। কিংবদন্তি এই পেসারের বিদায়ী ম্যাচটি ভেসে যেতে পারে বৃষ্টিতে!

কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এবার সিরিজের প্রথম ওয়ানডেতেও হানা দিতে পারে বৃষ্টি।

এ ছাড়া ২৮ এবং ৩১ জুলাই, অর্থাৎ সিরিজের অবশিষ্ট দুটি ওয়ানডে ম্যাচেও বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com