শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মাশরাফি-সাকিবসহ ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক::

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানসহ সাত ক্রিকেটার। এ তালিকায় আছেন– ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

অন্যদিকে নতুন করে চুক্তিভুক্ত হয়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। তন্মধ্যে শান্ত ও মিঠুন স্থান করে নিয়েছেন তিন সংস্করণেই।

তবে কেবল টেস্ট ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহী ও এবাদত। আর শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের আওতায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও নাঈম শেখ।

২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন এসব ক্রিকেটার। নতুন বছরে আবার তা হালনাগাদ করা হবে।

বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারের তালিকা:

নম্বর ক্রিকেটারের নাম টেস্ট ওয়ানডে/টি-টোয়েন্টি

১ তামিম ইকবাল চুক্তিভুক্ত চুক্তিভুক্ত

২ লিটন কুমার দাস চুক্তিভুক্ত চুক্তিভুক্ত

৩ নাজমুল হোসেন শান্ত চুক্তিভুক্ত চুক্তিভুক্ত

৪ মুশফিকুর রহিম চুক্তিভুক্ত চুক্তিভুক্ত

৫ মোহাম্মদ মিঠুন চুক্তিভুক্ত চুক্তিভুক্ত

৬ তাইজুল ইসলাম চুক্তিভুক্ত চুক্তিভুক্ত

৭ মেহেদি হাসান মিরাজ চুক্তিভুক্ত চুক্তিভুক্ত

৮ মুমিনুল হক চুক্তিভুক্ত

৯ নাঈম হাসান চুক্তিভুক্ত

১০ আবু জায়েদ রাহী চুক্তিভুক্ত

১১ এবাদত হোসেন চুক্তিভুক্ত

১২ মাহমুদউল্লাহ রিয়াদ ————- চুক্তিভুক্ত

১৩ মোহাম্মদ সাইফউদ্দিন ————-চুক্তিভুক্ত

১৪ মোস্তাফিজু রহমান ————-চুক্তিভুক্ত

১৫ আফিফ হোসেন ধ্রুব ————-চুক্তিভুক্ত

১৬ নাঈম শেখ ————- চুক্তিভুক্ত

২০১৯ সালের তালিকা থেকে বাদ পড়া ক্রিকেটার:

নম্বর ক্রিকেটারের নাম

১ মাশরাফি বিন মুর্তজা

২ সাকিব আল হাসান

৩ ইমরুল কায়েস

৪ আবু হায়দার রনি

৫ সৈয়দ খালেদ আহমেদ

৬ রুবেল হোসেন

৭ সাদমান ইসলাম

নতুন চুক্তিভুক্ত ক্রিকেটাররা

নম্বর ক্রিকেটারের নাম

১ নাজমুল হোসেন শান্ত

২ মোহাম্মদ মিঠুন

৩ এবাদত হোসেন

৪ আফিফ হোসেন ধ্রুব

৫ নাঈম শেখ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com