শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের লিগ পর্বের খেলা শেষ হলো। পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল জায়গা করে নিয়েছে প্লে-অফে।
দলগুলো হলো- রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইস। এবার প্লে-অফের লড়াইয়ে নামবে এই চারটি দল।
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে-অফের লড়াই।
৪ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে লড়বে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দুটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।