শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বিপিএলে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক::

বিপিএলের সপ্তম আসরে রাজশাহী রয়্যালসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) অধিনায়ক হিসেবে ক্যারিবীয় এ তারকা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে রাজশাহী রয়্যালস কর্তৃপক্ষ।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে আসছেন। সবশেষ আইপিএলে দুর্দান্ত পারফরম করেন তিনি। আশা করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলেও মাঠ মাতাবেন তিনি।

বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন-লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, মিনহাজুল আবেদীন আফ্রিদি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম ও ইরফান শুক্কুর।

বিদেশি: মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com