শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার:: বিপিএলের আগামী আসর জানুয়ারিতে অনু্ষ্ঠিত হওয়ার কথা আছে। বিসিবি সভাপতির ভাষ্য মতে, জানুয়ারি থেকে বিপিএল আর পেছানোর সুযোগ নেই। যদি নির্বাচন হয় তবে শুধু নির্বাচনের দিন বন্ধ থাকতে পারে খেলা। আর বিপিএলের ওই আসরকে সামনে রেখে আগামী রোববার প্লেয়ার ড্রাফট হবে। তার জন্য ১৫৫জন দেশি ক্রিকেটারকে তালিকা ভুক্ত করা হয়েছে।
খেলোয়াড় ড্রাফটের আগে ক্রিকেটারদের ছয়টি গ্রেডিং করা হয়েছে। গ্রেডিং অনুযায়ী, খেলোয়াড়দের ভিত্তি মূল্যে ঠিক করা হয়েছে। দেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রাখা হয়েছে ‘সি’, ‘ডি’ ও ‘ই’ গ্রুপে।
গ্রেডিংয়ে ‘এ+’ ক্যাটাগরিতে আছেন শুধু মুশফিকুর রহিম। তার ভিত্তি মূল্য ৪০-৬০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাতজন ক্রিকেটারের ভিত্তি মূল্য ২৫ লাখ টাকা। আর সর্বশেষ গ্রেডিং ‘ই’তে থাকা ক্রিকেটারের গ্রেডিং ৫ লাখ টাকা।
বিপিএলের প্লেয়ার ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে জাতীয় দলে খেলা শুভগত হোম, শাহরিয়ার নাফিস, তাইজুল ইসলামদের। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা মোহাম্মদ আশরাফুল আছেন ‘বি’ গ্রেডিংয়ে।
এছাড়া ‘সি’ গ্রেডিং এর উল্লেখযোগ্য নাম অলক কাপালি, সোহাগ গাজী, জিয়াউর রহমান, মুক্তার আলী, রনি তালুকদার, সাকলাইন সজীবরা। গত আসরে ভালো খেলা আল-আমিন হোসেন জুনিয়র, জাতীয় দলে খেলা জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দী শুভরা আছেন ‘সি’ ক্যাটাগরিতে।
‘ডি’ ক্যাটাগরিতেও আছেন পরিচিতি কিছু নাম। যেমন-রাজীন সালেহ, পেসার এবাদত হোসেন, শাহাদাত হোসেন, শামসুর রহমান, জুয়াবের হোসেন লিখনরা। আর ‘ই’ গ্রেডিংয়ে পরিচিত নামের মধ্যে কাজী অনিক, ডলার মাহমুদ, সগীর হোসেন পাভেলরা।