শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বিপিএলে আজ মাঠে নামবে যারা

স্পোর্টস ডেস্ক::

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার যথারীতি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলে এখন চলছে সিলেট পর্ব। শুক্রবার হওয়ার কারণে আজ বেলা দেড়টার পরিবর্তে খেলা শুরু হবে দুপুর দুইটায়। দিনের প্রথম খেলায় বেলা দুইটায় মোকাবেলা করবে ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সিক্সার্স।

টুর্নামেন্টে উড়তে থাকা ঢাকাকে গত ম্যাচে ‘মাটিতে নামিয়ে এনেছে’ রাজশাহী তাই আজ তারা আবার ছন্দে ফিরতে চাইবে। অন্যদিকে প্রথম দিকে হারের বৃত্তে থাকা সিলেট ছন্দে ফিরেছে গত ম্যাচে। যদিও তাদের অধিনায়ক ওয়ার্নারের ইনজুরি দলটির জন্য বিপদ ডেকে এনেছে।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। ভালোই ছন্দে আছে ইমরুল কায়েসের দল। অন্য দিকে মাহমুদুল্লার দল সিলেট পর্বে এসে গত ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে। উভয় দলই চাইবে জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com