শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিজয় দিবস আরচ্যারী টুর্নামেন্ট সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ৩দিনব্যাপী আরচ্যারী পুর্নামেন্ট সমাপ্ত। ১৬ ডিসেম্বর বুধবার টঙ্গীতে শেষ হয়েছে শহীদ আহসান উল্লাহ মাস্টার বিজয় দিবস আরচারি টুর্নামেন্ট। সমাপনী দিনে ৬টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে আব্দুর রহমান আলিফ ফাইনাল খেলায় ৬-০ সেট পয়েন্টে প্রদীপ্ত চাকমাকে পরাজিত করে গোল্ড মেডেল এবং তামিমুল ইসলাম ৬-০ সেট পয়েন্টে রোমান সানাকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। সেমি-ফাইনালে আব্দুর রহমান আলিফ ৬-২ সেট পয়েন্টে রোমান সানাকে এবং অপর সেমি-ফাইনালে প্রদীপ্ত চাকমা ৬-২ সেট পয়েন্টে তামিমুল ইসলামকে পরাজিত করেন। রিকার্ভ মহিলা একক ইভেন্টে ইতি খাতুন ফাইনাল খেলায় ৬-৫ সেট পয়েন্টে বিউটি রায়কে পরাজিত করে গোল্ড মেডেল এবং মেহেনাজ আক্তার মনিরা ৬-৪ সেট পয়েন্টে দিয়া সিদ্দিকীকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ ও বিউটি রায় ৬-০ সেট পয়েন্টে ইমদাদুল হক মিলন ও ইতি খাতুনকে পরাজিত করে গোল্ড মেডেল অর্জন করেন। ১৫ ডিসেম্বর মঙ্গলবার প্রদীপ্ত চাকমা ও দিয়া সিদ্দিকী ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে রোমান সানা ও মেহেনাজ আক্তার মনিরাকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে আশিকুজ্জামান ফাইনাল খেলায় ১৩৯-১৩৮ স্কোরের ব্যবধানে সিয়াম সিদ্দিককে পরাজিত করে গোল্ড মেডেল এবং সোহেল রানা ১৪৫-১৩৯ স্কোরের ব্যবধানে অসীম কুমার দাসকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে শামলী রায় ফাইনাল খেলায় বন্যা আক্তারকে পরাজিত করে গোল্ড মেডেল অর্জন করেন। ফাইনাল খেলায় প্রথমত পর্যায়ে ১৪১-১৪১ (সমান) স্কোর হওয়ায়, পরবর্তী পর্যায়ে উভয়ই ১টি করে তীর ছুড়ে ৯-৯ (সমান) স্কোর করেন। তবে শ্যামলী রায়-এর তীরটি ১০ এর সন্নিকটে থাকায় বিজয়ী হন। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে অসীম কুমার দাস ও তানিয়া রীমা ১৫৪-১৫১ স্কোরের ব্যবধানে সোহেল রানা ও বন্যা আক্তারকে পরাজিত করে গোল্ড মেডেল অর্জন করেন। ১৫ ডিসেম্বর সুস্মিতা বনিক ও মোহাম্মদ আশিকুজ্জামান ১৫৩-১৪৯ স্কোরের ব্যবধানে আসিফ মাহমুদ ও শ্যামলী রায়কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মইনুল ইসলাম (অব:), সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সহকারী সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত, সহকারী সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরন, নির্বাহী কমিটির সদস্য ফারুক ঢালী, এএম ফজলুর রহমান মুকুল, ডা: এহেছানুল করিম, জাতীয় দলের প্রধান প্রশিক্ষক মি: মার্টিন ফ্রেডারিক ও অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com