শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক::
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার পর যেকোনো টুর্নামেন্টেই খেলতে পারবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের একটি দল। কিন্তু শেষ পর্যন্ত সেখানে খেলার সুযোগ হচ্ছে না তার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত দলটিতে থেকে ডাক পরেনি সাকিবের।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাকিবকে নিতে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু সিএর নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত সেটি আর এগোয়নি। যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকেন, তাদের খেলার ব্যাপারে সিএ’র নৈতিক পুলিশ বিভাগ সাধারণত অনুমতি দেয় না।
এর আগে সাকিব মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছেন।
নিষেধাজ্ঞার শেষ হয়ে যাওয়ায় এবারও বিগ ব্যাশ ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারের দল পেতে সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু সিএ’র আপত্তি থাকায় ১০ ডিসেম্বর থেকে শুরু এই টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।