শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রথম নাকি ভারতের পঞ্চম?

স্পোর্টস ডেস্ক::

বাংলাদেশ ক্রিকেটের ডায়েরিতে আজ রবিবার লেখা হতে পারে নতুন অধ্যায়। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে শক্তিশালী ভারত।

তবে কার হাতে উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি। ফাইনালের আগে এ নিয়েই চলছে নানা কৌতূহল। বাংলাদেশের মতো ভারতের সামনেও শিরোপা জয়ের হাতছানি।

বাংলাদেশের প্রথম নাকি ভারতের পঞ্চম শিরোপা? যুব বিশ্বকাপে বরাবরের মতোই শক্তিশালী দল ভারত। বর্তমান চ্যাম্পিয়নও তারা।

অন্যদিকে শিরোপা জয় তো দূরে থাক, এর আগে ফাইনালও খেলতে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে সেমিফাইনালে খেলে বাংলাদেশ।

আকবর আলীর নেতৃত্বে এবারই প্রথম যুব বিশ্বকাপের ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বৈরী কন্ডিশনে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, স্বাগতিক আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া বাংলাদেশ রবিবার ভয়ঢরহীন ক্রিকেট খেলতে পারলেই কঙ্ক্ষিত শিরোপা নিশ্চিত করতে পারবে।

ট্রফির লড়াইয়ের ঠিক আগের দিন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়াম গার্গ বলেন, পুরো টুর্নামেন্টে দুই দলই ভালো খেলে এখানে এসেছে। তবে আমরা যদি দল হিসেবে পারফর্ম করতে পারি তাহলে শিরোপা জেতা সম্ভব। ট্রফি জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামব।

বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী বলেন, পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি সেই ধারা অব্যাহত রাখতে পারলে শিরোপা জেতা সম্ভব। আমাদের টার্গেট চাপ মুক্ত থেকে নিজেদের সেরাটা উজাড় করে দেয়া।

বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচফস্ট্রমে শুরু হবে বাংলাদেশ-ভারতের ফাইনাল মহারণ। সরাসরি ম্যাচ দেখাবে গাজী টিভি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com