শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশকে আরও দুটি সোনাে এনে দিলো জিয়ারুল ও ফাতেমা

স্পোর্টস ডেস্ক::

নেপালের এসএ গেমসে দারুণ একটি দিন কাটছে বাংলাদেশের। একের পর এক আসছে সুখবর। ছেলেদের ভারোত্তোলনের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন জিয়ারুল ইসলাম। এরপর ফেন্সিংয়ে ফাতেমা মুজিবের সাফল্যে যোগ হয়েছে আরেকটি সোনা।

আজ শনিবার দিনের শুরুতে ভারোত্তোলনে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। সেই উৎসব শেষ হতে না হতেই ছেলেদের ইভেন্টে সোনার হাসি হেসেছেন জিয়ারুল। ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১২০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪২ কেজি মিলিয়ে মোট ২৬২ কেজি তুলে সেরা হয়েছেন তিনি।

বাংলাদেশকে আরেকটি সোনার পদক উপহার দিয়েছেন ফাতেমা মুজিব। নেপালের চলতি এই গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে ফেন্সিং। আর প্রথম আসরেই মেয়েদের স্যাবার এককে সেরা হয়েছেন ফাতেমা।

সব মিলিয়ে এখন পর্যন্ত নেপালের এসএ গেমসে সপ্তম সোনা জিতলো বাংলাদেশ। এর আগে দিপু চাকমা তায়কোয়ান্দোর ২৯ প্লাস বয়স শ্রেণিতে বাংলাদেশকে এনে দিয়েছিলেন প্রথম সোনা। কারাতে থেকে এসেছে সর্বোচ্চ তিনটি সোনা। ছেলেদের ৬০ কেজি কুমিতে আল আমিন, মেয়েদের ৫৫ কেজি কুমিতে মারজান আক্তার প্রিয়া ও ৬১ কেজি কুমিতে সোনার হাসি হেসেছেন হোমায়রা আক্তার অন্তরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com