শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, পুপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানি লি: এর পৃষ্ঠপোষকতায় এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “বঙ্গবন্ধু ১৮তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ফাইনাল খেলা আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ১৬ মার্চ মঙ্গলবার কুড়িগ্রামে শেষ হয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় রাজবাড়ী জেলা ৩-০ সেটে খুলনা জেলাকে হারায়। ফাইনালে রাজশাহী জেলা ৩-০ সেটে পাবনা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের ইউনিভার্সেল খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের টুম্পা আক্তার।
প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম (জেলা প্রশাসক, কুড়িগ্রাম এবং সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম)।
জাফর আলী চেয়ারম্যান, জেলা পরিষদ, কুড়িগ্রাম। কাজীউল ইসলাম মেয়র, কুড়িগ্রাম পৌরসভা। আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু চেয়ারম্যান, সদর উপজেলা, কুড়িগ্রাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ন সম্পাদক-১ জনাব এ্যাডঃ ফজলে রাব্বি বাবুল, কোষাধ্যক্ষ জনাব আসীম সাহা এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অন্যান্য নির্বাহী সদস্য, রেফারীবৃন্দ, কর্মকর্তারা ও মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান ও সৈয়দা জান্নাত আরা, পুলিশ সুপার, কুড়িগ্রাম জেলা পুলিশ ও মহিলা ভলিবল কমিটির সম্পদক সহ অন্যান্য সদস্য বৃন্দ এবং অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের গন্যমান্য ব্যাক্তিবর্গ।