শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু ব্যাডমিন্টন র্যাঙ্কিং টুর্নামেন্ট পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে খেলা সমাপ্ত। বৃহস্পতিবারের খেলায় চ্যাম্পিয়ন হন পুরুষ এককে গৌরব সিংহ। পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন সালমান খান, রাহাদ কবির খালেদ।
রানার্স আপ সিবগাত উল্লাহ। পুরুষ দ্বৈতে রানার্স আপ মিজানুর রহমান, রাহাদ নাঈম। রানার্স আপ বৃষ্টি খাতুন।
মহিলা এককের চ্যাম্পিয়ন হন উর্মি আক্তার। মহিলা দ্বৈতে জিতেছেন বৃষ্টি খাতুন, রেহেনা খাতুন। রানার্স আপ রেশমা আক্তার, উর্মি আক্তার ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় “বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র্যাংকিং টুর্নামেন্ট-২০২০” ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ করিম, সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর আবদুল মালেক, সভাপতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও তথ্য কমিশনার, তথ্য কমিশন, বাংলাদেশ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আমির হোসেন বাহার, সহ-সভাপতি কে এম শাহিদ উল্যা, ডিএস ফয়সাল হায়দার (সহ-সভাপতি), একেএম হাফিজুর রহমান খান (যুগ্ম-সম্পাদক), মোঃ মনোয়ারউল আলম বাবুল (কোষাধ্যক্ষ), বেগম রখফার সুলতানা খানম (সদস্য), মোঃ দিদারুল আলম (সদস্য), শাহ জালাল মুকুল (সদস্য), মোঃ মনিরুল ইসলাম (সদস্য), অহিদুজ্জামান রাজু (সদস্য), আরিফুল হক হাসান (সদস্য), সাইফুর রহমান সোহাগ (সদস্য) এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম শিকদার। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ইভ্যালির কো-ফাউন্ডার ও পরিচালক মোঃ আতিকুর রহমান, সহ-পৃষ্ঠপোষক বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিষ্ট্রেশন মেজর রুহুল আমিন (অব.) এবং সহ-পৃষ্ঠপোষক নগদ এর চীফ সেলস অফিসার শেখ আমিনুর রহমান উপস্থিত ছিলেন।