শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হ্
যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ) এর পুরস্কার প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকার ০৫ নভেম্বর বেলা সাড়ে ১১টায় শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ৎযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও রানার আপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রবীণ ক্রীড়া সংগঠক মাহাবুব-উজ-জামান।
বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা এবারের আসরে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সোহাগ হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও পরিচালনা কমিটির সম্পাদক মোঃ সেলিম মিয়া বাবুসহ ফেডারেশনের কর্মকর্তাগণ।