শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বঙ্গবন্ধু টানেল সড়কে উল্টে গেল মাইক্রোবাস, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের আনোয়ারা প্রান্তে ঘনকুয়াশা পথ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে চালকসহ ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কাজী মাহবুব রনি, ফরহাদ, গাড়ির চালক রুবেল, আলী মর্তুজা, রাশেদুল করিম, ফারহানা আকতার, মুন্না ও কানসি। আহতরা সবাই চট্টগ্রাম নগরীর খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা বঙ্গবন্ধু টানেল দেখতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. উপমা বলেন, আহতদের দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদেরকে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের বৈরাগ চায়না ইকোনমিক জোনের পাশে ভোর পাঁচটার দিকে একটি মাইক্রোবাস উল্টে গেলে যাত্রীরা আহত হয়। গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com