শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু ওয়ালটন আন্তঃজেলা ভলিবল ১০ ফেব্রুয়ারি শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় “বঙ্গবন্ধু ওয়ালটন আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা শুরু হবে।
বঙ্গবন্ধু ওয়ালটন আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার খেলা ১০-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভলিবলের খেলা শুরু হবে ১২টি দল নিয়ে ৪ গ্রুপ অংশ নেবে। সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রতিযোগিতার উদ্বোধন করবেন ১০ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টায়।
এ উপলক্ষ্যে সোমবার ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এ্যাড. ফজলে রাব্বি বাবুল, কোষাধ্যক্ষ অসীম সাহা, সদস্য মোঃ জহিরুল ইসলাম চৌধুরী, মোঃ সিরাজুল ইসলাম, তারিকুল আনোয়ার খান রিলু, ফজলুল হক এবং কাজী আব্দুল হান্নান, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com