শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ফেডারেশন কাপ শুরু হয় ঠিক ৩টা ১৫মিনিটে ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব। ব্রাদার্স ইউনিয়ন অনেক পুরনো ফুটবল ক্লাব তারা। শিরোপাও জিতেছে ব্রাদার্স ইউনিয়ন। শুরু থেকেই ব্রাদার্স ইউনিয়নকে একঘরে করে রেখে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল উত্তর বারিধারা। একই সঙ্গে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে খেলার আশাও তারা বাঁচিয়ে রাখল ভালোভাবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ২৯ ডিসেম্বর বি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্সকে ৩-০ গোলে হারায় উত্তর বারিধারা ক্লাব। ৩ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থাানে রয়েছে তারা। চলমান ফেডারেশন কাপের ৩২তম আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় করে দিল উত্তর বারিধারা ক্লাব। খেরার প্রথমার্ধের ২টি গোল করে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। এ নিয়ে টানা তিন ম্যাচেই হারলো মহিদুর রহমান মিরাজের দলেরা। আগের দুই ম্যাচে তারা হারে, আরামবাগের কাছে ২-০ এবং সাইফ স্পোর্টিংয়ের কাছে ৬-১ গোলে। তিন ম্যাচে হেরে তাদের পয়েন্ট শূন্য। উত্তর বারিধারা প্রথম গোলটি করে ১৩তম মিনিটে।
সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ গোলে হেরে আসর শুরু করা উত্তর বারিধারা দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছিল।
দাপুটে সঙ্গে জয়ের পরও উত্তর বারিধারাকে তাকিয়ে থাকতে হচ্ছে সাইফ স্পোর্টিং ও আরামবাগের মধ্যকার ম্যাচের দিকে। ম্যাচটি ড্র হলে সাইফের সঙ্গে শেষ আটে উঠবে উত্তর বারিধারা।
২৭তম মিনিটে মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আব্দেল খালেক হাম্মাদের রক্ষণ চেরা পাস থেকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। দুই মিশরীয়র দারুণ বোঝাপড়ায় ৬০তম মিনিটে ব্রাদার্সকে আরও একটি গোল দেয় উত্তর বারিধারা ক্লাব।
এবারের আসর শুরু হওয়ার আগে অংশগ্রহণকারী ১৩ দলকে নিয়ে বাফুফে ভবনে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাতে ব্রাদার্স ইউনিয়নের সহকারী ম্যানেজার হাশেম মোল্লা বলেছিলেন, ‘বিভিন্ন ঝমেলায় আমাদের প্রস্তুতি হয়নি বললেই চলে। আর উত্তর বারিধারার কোচ শেখ জাহিদুর রহমান বলেছিলেন, ‘আমরা মোটামুটি একটি শক্তির দল। তাই আমাদের লক্ষ্য থাকবে এই আসরে কমপক্ষে পঞ্চম বা ষষ্ঠ হওয়া।’
বহু চেষ্টা করেও কোন গোল করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। তবে ব্রাদার্স ইউনিয়ন দুটি সুযোগ পেয়েও ব্যর্থ।