শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় নিয়মিত সভা অদ্য ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দীন।
ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল ১০ জানুয়ারি। এর তিন দিন পরই মাঠে গড়াবে প্রিমিয়ার ফুটবল লিগ। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাফুফের সভা শেষে জানানো হয় আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলা শুরু হবে।
ফুটবল ক্লাবগুলোর মধ্যে লাইসেন্স না করার প্রবণতা লক্ষ্য করেছে বাফুফে। ১৩ ক্লাব প্রিমিয়ার লিগে খেলছে। পেশাদার লিগ এটি। অথচ বেশির ভাগ দলের মধ্যে পেশাদারিত্বের অভাব। এএফসি এবার লাইসেন্স দেওয়ার ঘোষণা করলে ১৩ ক্লাবের মধ্যে মাত্র ছয় ক্লাব আবেদন করেছিল। এর মধ্যে যাচাইবাছাই করে মাত্র চার ক্লাব লাইসেন্স পায়। এএফসি কাপে খেলতে হলে লাইসেন্স থাকতে হবে। বাফুফে উদ্বিগ্ন অন্যান্য ক্লাবের কেন লাইসেন্স নেই। পেশাদারি কাঠামোয় আনতে বাফুফে এবার ক্লাবগুলোর লাইসেন্সের জন্য জোর দিতে চায়-গতকাল সভাপতি কাজী সালাহউদ্দিন বাফুফের সভা শেষ জানিয়েছেন। সভাপতি বলেছেন, ‘ক্লাবগুলোর লাইসেন্স না থাকাটা দুঃখজনক। লাইসেন্সের দিকে জোর দিতে হবে।’
২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ২টায় বাফুফের লম্বা সভা হয়েছে। প্রতিবারে মতো বাফুফের কর্মকর্তারা এবারে দুপুরের পর সভায় বসেন। সভা শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। সভা শেষ করে সংবাদমাধ্যমকে বাফুফে জানায় আগামী মাসের প্রথম সপ্তাহে বাফুফের জিমনেসিয়াম স্থাপনের কাজ শুরু করবে। বাফুফে ভবনের সামনে সবুজ ঘাস, চারদিকে সুবজে ঘেরা সুন্দর পরিবেশ। এই পরিবেশ থাকবে কি না তা বলা কঠিন। তবে বাফুফের সিদ্ধান্ত হচ্ছে সবুজের ওপরেই জিমনেসিয়াম গড়ে তোলা হবে। আধুনিক জিমনেসিয়াম গড়তে এরই মধ্যে অনেক দূর এগিয়েছে বাফুফে। তবুও ভালো, বহুল প্রতীক্ষার জিমনেসিয়াম হতে যাচ্ছে।
শুধু জিম নয়, জানুয়ারিতেই ভাড়া করা ভবনে বাফুফে একাডেমির কাজও শুরু করতে চায় বাফুফে।
নারী ফুটবল নিয়েও আলোচনা হয়েছে কালকের সভায়। ফিফার র্যাংকিংয়ে ১৭টি দেশসহ বাংলাদেশের নাম নেই। কাল সভা শেষে কাজী সালাহউদ্দিন জানিয়েছেন করোনার কারণে নারী ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। ৯টি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। প্রীতি ম্যাচ খেলা হবে।