শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
বিশ্বের সেরা ফুটবলার বেছে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০১৯ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ এর সংক্ষিপ্ত তালিকায় ১০ জনের নাম প্রকাশ করেছে তারা। এতে যথারীতি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি থাকলেও জায়গা হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।
মেসি এবং রোনালদো দুজনের মৌসুম বেশ ভালো কেটেছে। বার্সেলোনাকে লা লিগা জেতাতে বড় অবদান রেখেছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ও কোপা দেল রের ফাইনালেও উঠতেও এই আর্জেন্টাইন তারকার ভূমিকা ছিল। রোনালদোর সময়টও মন্দ নয়। জুভেন্টাসে যোগ দেয়ার পরও সময় ভালো গেছে তার। দলের টানা অষ্টম সেরি আ শিরোপা জয়ের অগ্রাভাগে ছিলেন তিনি। ক্লাবের পক্ষে সর্বোচ্চ ২৮ গোল করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
কিন্তু সময়ের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারের গত মৌসুমটাও শেষ হয়েছে হতাশায়। পায়ে চোট পান জানুয়ারিতে। কোপা আমেরিকায় জাতীয় দলে ফিরলেও আরেক দফা চোট পেয়ে এই টুর্নামেন্টও খেলা হয়নি তার। তবে গতবারও বর্ষসেরা ফুটবলারের ১০ জনের তালিকায় ছিলেন না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। আর সেবারও মৌসুমের শেষভাগে লম্বা সময়ের জন্য চোটের কারণে বাইরে ছিলেন নেইমার।
এবার ১০ জনের সেই সংক্ষিপ্ত তালিকাটা দেখে নেয়া যাক-
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) – জুভেন্টাস
ফ্রেংকি ডি ইয়ং (নেদারল্যান্ডস) – আয়াক্স/বার্সেলোনা
মাটাইস ডি লিখট (নেদারল্যান্ডস) – আয়াক্স/ইউভেন্তুস
এদেন আজার (বেলজিয়াম) – চেলসি/রিয়াল মাদ্রিদ
হ্যারি কেইন (ইংল্যান্ড) – টটেনহ্যাম হটস্পার
সাদিও মানে (সেনেগাল) – লিভারপুল
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) – পিএসজি
লিওনেল মেসি (আর্জেন্টিনা) – বার্সেলোনা
মোহামেদ সালাহ (মিশর) – লিভারপুল
ভার্জিল ভন ডাইক (নেদারল্যান্ডস) – লিভারপুল