শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার::
অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ফুটবল দল। আজ জিততে পারলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।
আজ জিততে না পারলে ফাইনালে উঠার স্বপ্ন এক প্রকার শেষ হয়ে যাবে আল আমিনদের। গত ম্যাচে নেপালের ৪-১ গোলে হারার কারণে ফাইনালে উঠা পিছিয়ে গেছে তাদের। আজ জিততে না পারলে নেপালের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। পরের ম্যাচে নেপাল যদি হেরে যায় তাহলে ফাইনালে ওঠে যাবে আল আমিনরা। আর যদি নেপাল জিতে যায় তাহলে বাদ পড়ে যাবে বাংলাদেশ দল।