শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ফকর জামানের রেকর্ডে ভাসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:: ফকর জামানের রেকর্ডে ভাসছে পাকিস্তান। আবু ধাবিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান এখন বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। অস্ট্রেলিয়াকে তাদের প্রথম ইনিংসে ১৪৫ রানে অল আউট করে দেয়ার পর পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে করেছে ১ উইকেটে ৭৪ রান। প্রথম ইনিংসে ২৮২ রান করার সুবাদে পাকিস্তান এখন সার্বিকভাবে ২১২ রানে এগিয়ে রয়েছে।

ফকর জামান ৫০ আর আজহার আলী ১৮ রানে ক্রিজে রয়েছেন। মোহাম্মদ হাফিজ ৬ রানে আউট হয়েছে গেছেন।

এই টেস্টে অভিষেক হওয়া ফকর জামান প্রথম পাকিস্তানি ওপেনার হিসেবে ডেব্যুতে উভয় ইনিংসে হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। প্রথম ইনিংসে তিনি ৯৪ রানের ঝলমলে একটি ইনিংস উপহার দিয়েছিলেন। এবার তিনি কতটুকু যেতে পারেন তাই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com