শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : ২৪ জানুয়ারি রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে শেখ রাসেল ক্রীড়া চক্র খেলা শুরু হয় বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধুয় স্টেডিয়ামে। সুলেমানে দিয়াবাতের পেনাল্টি গোলে শেখ রাসেলের বিরুদ্ধে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়র্ধে জিয়াকার্লো লোপেজ রদ্রিগেজের হেডে গোল করে সমতায় ফিরল শেখ রাসেল ক্রীড়া চক্র। টানা দুই জয়ের পর পয়েন্ট হারিয়েছে শেখ রাসেল। পরে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করল তারা। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয়েছে সমতায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৪ জানুয়ারি ররিবার ম্যাচটি ১-১ ড্র হয়। দুই অর্ধে হয় একটি করে গোল।
আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ধানম-ি ক্লাবের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ শুরু করেছিল বন্দরনগরীর দলটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মের দারুণ গোলে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। জয়ে ফিরতে মুখিয়ে থাকা মোহামেডান শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। ১১ মিনিটে দিয়াবাতের নেয়া শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। কর্নারে মালির ফরোয়ার্ড দিয়াবাতের হেড যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর এক মিনিটের ব্যবধানে দুটি সুযোগ নষ্ট হয় শেখ রাসেলের। ২৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজের শট দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে যায়। পরের মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড ওবি মোনেকের হেড যায় ক্রসবারের ওপর দিয়ে। সম্ভাবনা জাগিয়েও লিগে জয়ে ফেরা হলো না মোহামেডানের। আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরু করা শন লেনের দল পরের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল। আর টানা দুই জয়ের পর পয়েন্ট হারাল শেখ রাসেল। ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে লিগে শুভসূচনা করা সাইফুল বারী টিটুর দল পরের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে জিতেছিল ১-০ ব্যবধানে।
২৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। পরের মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মোনেকের হেড যায় ক্রসবারের উপর দিয়ে।
৩৭ মিনিটে হাবিব বিপুর দৃঢ়তায় সঙ্গে শেষ রক্ষা পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব । প্রথমার্ধের যোগ করা সময় (৪৫+১) মোহামেডানকে এগিয়ে নেন দিয়াবাতে। ডি বক্সে সোহেল রানার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন মালি তারকা। বিরতির পর সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি শেখ রাসেল। ৫৬ মিনিটে সমতার স্বস্তি ফিরে শেখ রাসেলের তাবুতে। বখতিয়ার দুইশবেকভের ফ্রি কিক হেমন্ত সেন্ট বিশ্বাস হেড করার পর বিপু লাফিয়ে উঠলেও বল গ্লাভসে নিতে পারেননি। হেডে লক্ষ্যভেদ করেন লোপেজ।
ম্যাচের শেষদিকে মোহামেডানের রক্ষণে চাপ বাড়ায় শেখ রাসেল। ৮৪ মিনিটে ডি বক্সের ভেতর থেকে লোপেজের শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। তিন মিনিট পর নিজেদের মধ্যে বোঝাপড়ার ভুলে নিশ্চিত সুযোগ নষ্ট করে শেখ রাসেল। ডি বক্সে ফাঁকায় পেয়ে যান মোহাম্মদ ইলিয়াস। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে মোহামেডানকে স্পট কিক থেকে এগিয়ে নেন দিয়াবাতে। ডি-বক্সে সোহেল রানার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৪ মিনিট পর নিজেদের মধ্যে বোঝাপড়ার ভুলে নিশ্চিত সুযোগ নষ্ট করে শেখ রাসেল। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান মোহাম্মদ ইলিয়াস। এগিয়ে আসা গোলরক্ষককে পেছনে ফেলতে হেডে বল এগিয়ে নিতে চেয়েছিলেন এই মিডফিল্ডার। কিন্তু হেডে গতি বেশি থাকায় বল চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।