শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলতি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২৭ জানুয়ারি বুধবার শেখ জামাল ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে খেলা শুরু হয় বিকেল সাড়ে ৩টায়। খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণে আরামবাগ ক্রীড়া সংঘকে এক ঘরে করে ফেলে শেখ জামাল। চতুর্দশ মিনিটে রেজাউল করিমের ক্রসে গোলমুখে বল পেয়ে জুতোর তলার টোকায় দলকে এগিয়ে নেন ওমর জোবে। প্রিমিয়ার লীগে শেখ জামাল ৬-০ গোলে হারিয়েছে আরামবাগকে। এই আসরে শেখ জামালে টানা তৃতীয় জয়। এর আগের দুই ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শেখ জামাল।
এগিয়ে যাওয়ার আনন্দ থাকতেই ৫ মিনিট পর ৩ বিদেশির বোঝাপড়ায় ব্যবধান হয় দ্বিগুণ। জোবের পাস ধরে ভালিজনোভ ওতাবেক বল বাড়ান ডি-বক্সে। খুব ঠা-া মাথার শটে লক্ষ্যভেদ করেন সিল্লাহ।
ঠিক ৩৬ মিনিটে শাকিল আহমেদের থ্রু বল নিয়ন্ত্রণে মুঠোয় নিয়ে গাম্বিয়ার ফরোয়ার্ড সিল্লাহ আলতো টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন।
দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করলেন ওমর জোবে। সুলাইমান সিল্লাহ পেলেন জোড়া গোল। প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বিশাল জয় পেল শফিকুল ইসলাম মানিকের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার লিগ ম্যাচে ৬-০ গোলে জিতেছে শেখ জামাল। দলের বড় জয়ে বাকি দুই গোল করেন জোবের স্বদেশি সুলাইমান সিল্লাহ।
এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল শেখ জামাল। আগের দুই ম্যাচে যথাক্রমে চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ২০১৪-১৫ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।
টানা চার ম্যাচে হারের লজ্জায় ডুবল আরামবাগ। আগের তিন ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধার বিপক্ষে হেরেছিল তারা। পক্ষান্তরে টানা চার ম্যাচেই হারলো আরামবাগ।
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ৬০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় শেখ জামাল। ডি-বক্সের ভেতর থেকে সলোমন কিং কনফার্মের আড়াআড়ি পাসে জোবের প্লেসিং শট জালে জড়ায়। দুই মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন জোবে। মাঝমাঠের একটু উপর থেকে সলোমনের থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন গাম্বিয়ার ফরোয়ার্ড।
আর দ্বিতীয়র্ধের যোগ করা সময়ে ডান দিক থেকে জাহিদ হোসেনের আড়াআড়ি ক্রসে ছোট ডি-বক্সে ভেতর থেকে টোকায় দলের বিশাল জয় নিশ্চিত করেন ওমর জোবে। ৬২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জোবে। মাঝমাঠের একটু ওপর থেকে সলোমনের থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন গাম্বিয়ার ফরোয়ার্ড। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সবচেয়ে বড় জয় নিজেরদের ঝুলিতে কুড়িয়ে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন। শেষে বড় বব্যধানে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।
বসুন্ধরা কিংসের বড় জয় রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে
স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলতি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২৭ জানুয়ারি বুধবার রাতে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জকে মধ্যে খেলা শুরু হয়। বসুন্ধরা কিংসরা ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এ নিয়ে টানা চারটি ম্যাচ জিতলো চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা আহত হয়ে মাঠ ছাড়লেও তার অভাব অনুভব করতে দেননি সতীর্থরা।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের ২৮ মিনিটে বল পাঞ্চ করতে গিয়ে বেসেরারের মাথার উপরে উঠে যান রহমতগঞ্জের গোলকিপার আনিসুর রহমান। মারাত্মকভাবে আহত হন বেসেরা। যারফলে আনিসকে কার্ডদেখানোর পাশাপাশি পেনাল্টি দেন রেফারি আনিসুর রহমান। আহত বেসেরাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খেলা বন্ধ থাকে পাঁচ মিনিট। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভা (১-০)। প্রথমার্ধের শেষ মিনিটে আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুন করে বসুন্ধরা।