শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

প্রিমিয়ার লীগে রহমতগঞ্জ ও সাইফ স্পোর্টিং ড্র

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : ১৬ জানুয়ারি শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায়, সাইফ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মধ্যে। প্রিমিয়ার লীগের শুরুটা ভালো হয়নি ওয়ালটন ফেডারেশন কাপের রানার্সআপ সাই স্পোর্টিং ক্লাবের।
খেলার প্রথমেই ১ গোলে এগিয়ে থাকলেও পরে আর গোল করতে পারেনি সাইফ স্পোর্টিং। ঠিক ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোল করেন সাইফ স্পোর্টিং। বক্সের দ্বার প্রান্তে থেকে সাইফ স্পোর্টিংয়ের নাইজিরিয়ান মিডফিন্ডার জন ওকোলির ডান পায়ের দ্রুত গতিতে শটটি ঢাকার রহমতগঞ্জের ডিফেন্ডার খলিল ভুইয়ার গায়ে লেগে মাথার উপর দিয়ে বল চলে যায় জালে ১-০ তে এগিয়ে সাইফ। জন ওকোলি সাইফকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ঢাকার রহমতগঞ্জকে সমতায় ফেরান ক্রিস রেমি।

১৯ মিনিটে উজবেকিস্তানের সিরোজউদ্দিনের পাস থকে বল ধরে নাইজিরিয়ার জন ওকোলি যে শট নেন তা রহমতগঞ্জের এক ডিফেন্ডারের মাথায় লেগে চলে যায় জালে। ৪১ মিনিটে রেমির গোলে সমতায় ফেরে ঢাকার রহমতগঞ্জ।

৫৭ মিনিটে রেমি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল রহমতগঞ্জ। কিন্তু কোত দি ভোয়ার এই ফরোয়ার্ডের শট ফেরান পাপ্পু হোসেন। শুরুতে এগিয়ে গেলেও পরে গোল হজম করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ড্র করেছে পল জোসেফ পুটের দল। সাইফ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ শেষ পর্যন্ত উভয় দলই কোন গোল করতে পারেনি। ম্যাচটি ১-১ ড্র হয়েছে। খেলা শেষ হওয়ার পর পয়েন্ট ভাগাভাগি করে খেলার মাঠ ছাড়েন উভয় দলই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com