শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

প্রথম ম্যাচেই আফ্রিদির বাজিমাত

স্পোর্টস ডেস্ক::

টার্গেটটা বড় ছিল না, ১২৮। সেই রান তুলতেই ঘাম ছুটেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের। শহীদ আফ্রিদি জ্বলে না উঠলে হয়তো জয়টা ছিটকেই যেত। ম্যাচের টার্নিং পয়েন্টে করেছেন ২৫ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৯ রান। তার বিধ্বংসী ইনিংসে সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা।

বল হাতেও মন্দ করেননি পাকিস্তানি অলরাউন্ডার। ৪ ওভারে ২৯ রানে পেয়েছেন ১ উইকেট। ১টি মেডেনও রয়েছে। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। সব মিলিয়ে বলা যায়, এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন আফ্রিদি।

পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, প্রথমে বল নিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক (স্মিথ)। টিম কম্বিনেশন দারুণ। যেকোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় শুভ। আমি সামান্য উদ্বিগ্ন ছিলাম। কারণ, সবশেষ টি-টেন প্রতিযোগিতার পর খেলেনি। ভালো করতে সর্বোচ্চটা চেষ্টা করেছি।

বুম বুম খ্যাত তারকা ক্রিকেটার বলেন, মূখ্য বিষয় হচ্ছে, আমাদের স্থানীয় খেলোয়াড়রা মেধাবী। দলের বিদেশি ক্রিকেটাররা বিশ্বের সব জায়গায় ভালো করেন। ঐক্যবদ্ধ থাকা সবসময় ভালো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com