শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক::

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিয়েছেন মাশরাফিরা। এবার টি-টোয়েন্টিতে সিরিজ জিতে প্রথমবারের মতো ফরম্যাটের সিরিজ জয়ের রেকর্ড গড়ার সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে কখনোই তিন ফরম্যাটের সিরিজ একসঙ্গে জিততে পারেনি টাইগাররা।

আজ সোমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

জানা গেছে, দুই বিধবংসী অলরাউন্ডার কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলকে ছাড়াই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে দলে ফিরছেন এভিন লুইস আর অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।

এদিকে, বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় সুখবর তামিম ইকবালের ফেরা। একইসঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিংয়ে রান পাওয়াটাও বড় সুসংবাদ। পাশাপাশি শেষ ওয়ানডেতে সৌম্য সরকার ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে একাদশে জায়গা করে নেয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন।

বোলিংয়ে পেস আক্রমনে আছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন আর নাজমুল ইসলাম। তাদের সঙ্গে স্পিন আক্রমনে আছেন মিরাজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন/সাইফউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com