শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

প্রথম জয়ের লক্ষ্যে উইন্ডিজের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক::

চলমান বিশ্বকাপে ফেবারিটের তকমা নিয়েই আসরে পা রেখেছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি ফাফ ডু প্লেসিসের দল। তাই আজ তাদের নামতে হবে বাঁচা-মরার লড়াই।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে দ. আফ্রিকা। সেমিফাইনাফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের। অন্যদিকে, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে উইন্ডিজ। তাই জয় পেতে চাইবে তারাও। হ্যাম্পশায়ারে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হার দিয়ে শুরু দ. আফ্রিকার। এরপর বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে তারা। সিরিজের দ্বিতীয় পর্বে টিকে থাকতে হলে উন্ডিজের বিপক্ষে জয় পেতে হবে।

এদিকে ইনজুরির কারণে দলে নেই ডেল স্টেইন। লুঙ্গি এনগিদিরর খেলা নিয়েও সন্দেহ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের শক্ত ব্যাটিং লাইন আপকে সামাল দেয়ার দায়িত্ব থাকবে রাবাদা, ফেহলুকাওয়ায়ে, ক্রিস মরিসদের উপর।

দ. আফ্রিকা থেকে আত্মবিশ্বাসে এগিয়ে থাকা উইন্ডিজ অবশ্য মাঠে নামার আগে পাশে পাচ্ছে না অতীত পরিসংখ্যান। এখন পর্যন্ত খেলা ৬১ ম্যাচে ৪৪ জয় প্রোটিয়াদের। অন্যদিকে, মাত্র ১৫ জয় ক্যারিবিয়ানদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com