শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার টাইগারদের

New Zealand's Trent Boult (L) celebrates Bangladesh's captain Tamim Iqbal (R) being caught with LBW during the 1st cricket ODI match between New Zealand and Bangladesh at University Oval in Dunedin on March 20, 2021. (Photo by Marty MELVILLE / AFP) (Photo by MARTY MELVILLE/AFP via Getty Images)

মুজিবুর রহমান, ই-কন্ঠ ২৪ ডটকম : ২০ মার্চ শনিবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে শুরু ভোর চারটায় ডানেডিনে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেছে ১-০ এগিয়ে। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ওয়ানডে। করোনাভাইরাসের কারণে দেখতে দেখতে ১১টি মাস পার হয়ে গেছে।
হার দিয়ে টাইগারদের শুরু। করোনাভাইরাসের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের টাইগাররা দেশের বাইরে। এরমধ্য দিয়ে ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার মিশনও শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের। এরপর নবেম্বর-ডিসেম্বরে হয়েছে বঙ্গবন্ধু টি২০ কাপ।
নিউজিল্যান্ডের মাটিতে চিরাচরিতভাবেই আবার চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার। ট্রেন্ট বোল্টের পেস আর সুইংয়ের মুখে পড়ে ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ১৭২ বল হাতে রেখে (২১.২ ওভার) ২ উইকেটে ১৩২ রান তুলে আয়েশি জয় পায় কিউইরা। ২০ মার্চ শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে কঠিন বাস্তবতার নিদর্শন সফরকারীদের কড়ায়-গ-ায় দেখিয়েছে স্বাগতিকরা। এবার ব্যতিক্রম কিছু হবে এমনটা কোচসহ বাংলাদেশী ক্রিকেটারদের মুখে মুখে উচ্চারিত হয়েছে। কিন্তু কথার সঙ্গে মাঠের পারফর্মেন্স ছিল খাপছাড়া। গত ১৪ বছর নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডেতে হারের গ্লানি জমতে জমতে পাহাড় হয়ে গেছে। সফরের প্রথম ম্যাচেই সেই পাহাড় ঠেলে জয়ের পথ তৈরি করাটা বিস্ময়করই হতো। ক্যারিয়ারের শততম ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
কিউইদের চমকে দিতে চেয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো। ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখে শুনেই করেন তামিম ও লিটন কুমার দাস। প্রথম ওভারের তৃতীয় বলেই বোল্টকে ছক্কা হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেন তামিম। কিন্তু বোল্ট দারুণ পেস ও সুইং পেয়েছেন প্রথম ওভার থেকেই। বোল্টের মতো ম্যাট হেনরিও দুর্দান্ত শুরু করেন। বেশ ভাল খেলতে থাকা তামিমকে এলবিডব্লিউ করে বোল্ট দলকে প্রথম সাফল্য এনে দেন। তামিম ১৫ বলে ১ চার, ১ ছক্কায় ১৩ রান করেন। সেই ওভারের চতুর্থ বলে সৌম্য সরকারকেও (০) সাজঘরে ফেরান বোল্ট। হেনরির করা দলীয় পঞ্চম ওভারের প্রথম বলে ৩ রান করা লিটন স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান। এরপর খুব সতর্ক হয়ে ব্যাট চালিয়েছেন তিনি। কিন্তু খুব বড় করতে পারেননি নিজের ইনিংসটাকে।
ইনিংসের ১৪তম ওভারে জেমস নিশাম বোলিংয়ে এসেই ফিরিয়ে দেন লিটনকে। তিনি ৩৬ বলে মাত্র ১ চারে ১৯ রান করেন। দলীয় ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। উইকেট হারানোর পাশাপাশি কিউই পেসারদের বিপক্ষে রান তুলতেও হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন চেষ্টা চালিয়েছেন বিপর্যয় কাটিয়ে ওঠার। কিন্তু ২৭ রানের বেশি হয়নি জুটি। ২২তম ওভারে নিশামের প্রথম বলেই ৪৯ বলে ২ চারে ২৩ রান করা মুশফিক সাজঘরে ফেরেন। ২৪তম ওভারে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন মিঠুনও (২৭ বলে ৯)।
এরপর মিচেল স্যান্টনারের স্পিনে মেহেদী হাসান মিরাজ (১) ও অভিষিক্ত শেখ মেহেদী (১৪)। অবশ্য অভিষেক ম্যাচ খেলতে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় বলেই স্যান্টনারকে ডাউন দ্য উইকেটে এসে ৯৪ মিটার লম্বা ছক্কা হাঁকান। কিন্তু ওপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা এ মারকুটে ব্যাটসম্যানকে বেশিক্ষণ উইকেটে থাকার উপলক্ষ সৃষ্টি করতে পারেনি। দলীয় ৯৮ রানে ৭ উইকেট হারানো বিপর্যস্ত বাংলাদেশ দলকে একাই টানতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সঙ্গী পাননি তিনি, শেষ পর্যন্ত ৫৪ বলে ১ চার ও ১ ছক্কায় ২৭ রান করে সাজঘরে ফেরেন। ৪৯ বল আগেই মাত্র ১৩১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ২০০৭ সালে প্রথমবার নিউজিল্যান্ড সফরে ওয়ানডে খেলতে গিয়ে কুইন্সটাউনের জন ডেভিস ওভালে মাত্র ৯৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ, এবারের সংগ্রহটি দ্বিতীয় সর্বনি¤œ সে দেশে। বোল্ট ৪টি, স্যান্টনার ও নিশাম ২টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস ঝড় তোলেন। দলীয় ষষ্ঠ ওভারেই ৫০ পেরিয়ে যায় তারা। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে গাপটিলকে মুশফিকের ক্যাচ বানিয়ে বাংলাদেশ দলে স্বস্তি আনেন তাসকিন। তিনি ১৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ রান করেন।
নিউজিল্যান্ড মাত্র ২১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নেয়, নিউল্যান্ডের জয়ের উল্লাস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com