শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক::
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসরে পেশোয়ার জালমিকে হারিয়ে শিরোপা ঘরে তুললো কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। পিএসএলের আসরে এটাই তাদের প্রথম শিরোপা। গতকাল রোববার ফাইনাল ম্যাচে জালমিকে ৮ উইকেটে হারায় কোয়েট্টা।
করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে মাত্র ১৩৮ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে উমর আমিনের ব্যাট থেকে। এছাড়া কামরান আকমল ২১, সোহাইব মাকসুদ ২০ ও অধিনায়ক ড্যারেন স্যামি ১৮ রান করেন।
কোয়েট্টার পক্ষে তিনটি উইকেট শিকার করেন মোহাম্মদ হাসনাইন। এছাড়া ডোয়াইন ব্রাভো তুলে নেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় কোয়েট্টা। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন শেহজাদ। তিনি ৫২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কার মার। রুশো ৫টি চারে ৩২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকে।
পেশোয়ারের পক্ষে ওয়াহাব রিয়াজ একটি উইকেট শিকার করেন।